somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতাঃ দৈর্ঘ্য

১৩ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সাত বছরের সুস্থ সবল প্রেম আমার মনে দাগ কাটেনা,
চলে গেলেও পোড়ায় না, মুক্তি ও দেয় না, কিচ্ছু যায় আসেনা আদতে আমার,
আমার যেতো আসতো সতেরো বছর বয়সে কায়দা করে নম্বর জোগাড় করে
মায়ের ফোন থেকে বালিকার বাবার নম্বরে ঘড়ি ধরে পাঠানো একটা মেসেজে।

সাত বছরের আদুর প্রেম আমার মনে দাগ কাটেনা,
কলেজপড়ুয়া আমি যখন ব্যাকপ্যাক কাঁধে ক্লাসে যেতাম,
নীচতলার স্কুল পড়ুয়া মেয়েটার পড়ার স্বর যখন আমাকে দেখে বেড়ে যেতো,
কিংবা আমার যাওয়ার রাস্তায় যখন নিজের আঁকা আমার স্কেচ ফেলে চলে যেতো,
অথবা যে গোলাপ আর একটা চিঠি সেবার ভ্যালেন্টাইনসে মায়ের হাতে পড়ে গেছিলো,
সে গোলাপে আমার যেতো আসতো।

সাত বছরের নির্ঝঞ্জাট প্রেম আমার মনে দাগ কাটেনা,
কিন্তু যেদিন ডাক বাংলার কাছে তিনটে ছেলে বাইক থেকে নেমে,
আমার পেটের কাছে ছুরি ধরে বলেছিলো, আর যদি , যদি কোনদিন ক এর সাথে যোগাযোগ রাখিস,
আমার যখন মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছিলো না, দৌড়ে বাড়ি এসে আমি সিম চেইঞ্জ করে ফেলি, ও পথ আর মাড়াই না,
তার ঠিক ৩ বছর পর যেদিন আমি সিম অন করে আমার প্রতি জন্মদিনে একটা করে মেসেজ পাই, যাতে লেখা থাকতো ইতি ক,
সেই মেসেজগুলোতে আমার যায় আসে।

সাত বছরের মাখামাখা,বিয়ের স্বপ্ন দেখা প্রেমে আমার যায় আসেনা।
দৈর্ঘ্য বাড়ায় বোধহয় সব রেখা দীর্ঘ হয়না,
আমি যায় না আসাকে আকড়ে ধরে এগিয়ে যাই,
বিন্দুগুলোকে সাজাতে সাজাতে, এপারেন্টলি দৈর্ঘ্য বাড়াতে বাড়াতে।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৯
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৩২



বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ... ...বাকিটুকু পড়ুন

জিউস vs মুসা (আ.)

লিখেছেন দানবিক রাক্ষস, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



গ্রিক পুরাণে (Greek Mythology) কোনো একজন ঈশ্বর ছিল না , বরং অসংখ্য দেবদেবী ছিল। তবে জিউস (Zeus) হলেন গ্রিক পুরাণের প্রধান দেবতা , সমস্ত দেবদেবীর রাজা আকাশ... ...বাকিটুকু পড়ুন

নির্বাক স্পর্শ (এটাকে সুর করে গান করার ইচ্ছে আছে)

লিখেছেন মায়াস্পর্শ, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪০

কুয়াশার ভেতর ফিরে আসি চেনা সেই শহরের পথে,
বিবর্ণ আলো ঘুমিয়ে থাকে পুরোনো কোনো জানালাতে।
একটা নাম আজও কেন নিঃশব্দে ডাকে......
ধুলো জমা সেই পথটাতে পায়ের শব্দ থেমে যায়,
দেয়ালজুড়ে মুছে যাওয়া কত স্মৃতিরেখা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি রাজধানী ঢাকাকে মেরে ফেলছি ?

লিখেছেন এ.টি.এম.মোস্তফা কামাল, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫৯

ঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন

×