ডিজিটাল দুনিয়াতে এখন আমাদের নতুন ভীমরতি " ওয়াইফাই বাসে একদিন "
২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ওয়াই-ফাই হটস্পটের মাধ্যমে দেশজুড়ে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে বড় একটি প্রকল্প হাতে নিয়েছে মোবাইল ফোন অপারেটর রবি।এ প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে ১০০টি বাস ও ১০০টি ট্যাক্সিতে বিনামূল্যে ওয়াই-ফাই সেবা চালু করেছে রবি।ঢাকা-চট্রগ্রাম রুটের বাস ও ঢাকার ২৭ নম্বর বাস মিলে ১০০টি এবং রাজধানীর ১০০টি ট্যাক্সিতে এ সেবা শুরু হয়েছে। মঙ্গলবার ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সোনারগাঁও হোটেলে এই কার্যক্রমের উদ্বোধন করেন।ওয়াই-ফাই প্রযুক্তির মাধ্যমে জনগণের কাছে মানসম্মত ইন্টারনেট সেবা পৌঁছে দিতে রবির উদ্যোগকে স্বাগত জানিয়ে তারানা হালিম বলেন, “আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে চাই। এজন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।“জনগণ যেহেতু ডিজিটাল জীবনধারায় অভ্যস্থ হয়ে উঠছে, তাই উচ্চগতির ইন্টারনেটের চাহিদা মেটাতে এই পদক্ষেপ সহায়ক হবে। রবির মত অন্য অপারেটররা এ রকম উদ্যেগে আসলে এই সেবা আরও সহজলভ্য হবে।”অনুষ্ঠানে রবির জেনারেল ম্যানেজার (ডাটা বিজনেস) মশিউর রহমান জানান, প্রকল্পের আওতায় আগামী ছয় মাসে ৫০০টি শীর্ষস্থানীয় রেস্তোরাঁ, ক্যাফে ও রিটেইল আউটলেট, ১০০টি শিক্ষা প্রতিষ্ঠান, ১০টি পাবলিক প্লেস (বিমানবন্দর ও রেল স্টেশন) এবং ৩৫০ টি বাস, ট্যাক্সি ও ট্রেনে উচ্চগতির ওয়াই-ফাই সেবা দেবে তাদের প্রতিষ্ঠান।

সংগ্রহ করেছেনঃ
Lh Jewel
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...
এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০১

ঢাকার দেয়ালে একসময় হঠাৎ করেই দেখা দিত একজন মানুষ। নাম তার সুবোধ। পাশে লেখা থাকত ‘হবেকি?’
কে এঁকেছে, কেন এঁকেছে, আবার কোথায় আঁকবে—কেউ জানত না। ওই না-জানাটাই ছিল শিল্পের একটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ২:০৯

পেটের দায়ে সপরিবার নীলফামারি থেকে কুমিল্লা শহরে এসে,
ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মোঃ শরিফুল ইসলাম;
তিনি এখন মরহুম! স্ত্রী ও ২ কন্যা নিয়ে ছিলেন কোনোরকমে বেঁচেবর্তে।
গত...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩

সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা...
...বাকিটুকু পড়ুন
গত শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক অংশীদারিত্ব আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত...
...বাকিটুকু পড়ুন