somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মূর্ছনা...

২৩ শে মে, ২০১১ সকাল ৯:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সঙ্গীত এর ব্যাপারে আমার একটা মত হল, ভাষা সঙ্গীত এর একটা উপাদান, কিন্তু, সুর সঙ্গীতের আত্মা। আমার চার পাশের পরিবেশ বা বন্ধু মহল কখনই আমাকে ভিন্ন ধারার একটা সঙ্গীতের অস্তিত্ব বুঝতে দেয় নি। যন্ত্রসঙ্গীত। আমার এখনো মনে পড়ে, আমি প্রথম যেদিন উপলব্ধি করলাম যন্ত্রসঙ্গীত একটা বিশাল খোলা জানালা, যেখানে আমি, আমার মত করে পৃথিবীটাকে দেখতে পারি, সেদিন আমি পিয়ানো যাদুকর, ‘ইয়ানী’ এর একটা পিয়ানো ট্র্যাক শুনছিলাম। এখনো মনে আছে যে, সেই একটা সুর আমি টানা ৪০-৫০ দিন শুনেছি। আসলে আমার আবিষ্কারটা ছিল, আমার প্রতিদিনকার মানসিকতার সাথে সাথে ইয়ানী এর সেই একই সুর, আমার মত করে কথা বলছিল। যখন আমার মন হয়তো উদাস, তখন সেই পিয়ানো শুনে মনটা আরেকটু উদাস হয়ে যেত, আবার, হয়তো বাসা থেকে বের হব, চট করে পিয়ানোর ট্র্যাকটা শুনে, মাথায় সুরটা ঢুকিয়ে, চাঙ্গা হয়ে বের হলাম। খুবই বিভ্রান্তিকর ছিল সেই দিনগুলো, অন্ততঃ, আমার জন্য!

তো? শুরু হল আমার যন্ত্রসঙ্গীত-এর খোঁজ। খুঁজে পেলাম সেই ১৯৮৮-এ প্রকাশিত ইয়ানী’র ‘ক্যামেলিয়ন ডেইজ’ এলবাম এবং ‘মার্চিং সিজন্‌’ ট্র্যাকটি। সেইবারই প্রথম বুঝলাম, কথা ছাড়াও অপূর্ব সঙ্গীত হয়, এবং ভালভাবেই হয়। ওয়েবে ঘুরতে ঘুরতে চিনলাম ‘সামের ফ্যানেক’ নামের এক সৌখিন পিয়ানোবাদক-কে। যিনি, ইয়ানী’র মাঝামাঝি বয়সের হলেও আগ্রহ এবং সাধনায় ইয়ানী থেকে কোনো অংশেই কম যান না! তো, এই দুইজন বেশ অনেক মাস, অন্যান্য গান এর সাথে আমার একটা দূরত্ব তৈরী করে দিল। পিয়ানো মুর্ছনার দ্বৈতিক চাপে সমাহিত হবার বেশ কিছুদিন পর, হার্ডডিস্ক খুঁজে বের করলাম ‘টাবুন’-এর রবীন্দ্র-যন্ত্রসঙ্গীত, বেশ কিছু অসাধারন বাঁশির সুর, কেনি জি’র স্যাক্সোফোন বা বেইটোভেন-এর (Beethoven) প্রথম জীবনের কিছু সাধনার ফসল। শুনতে শুরু করলাম যন্ত্রসঙ্গীত...

সঙ্গীতের প্রতি আমার ভালবাসার সিগন্যালটা একটু এদিক ওদিক করে দেবার জন্য, ধন্যবাদ ইয়ানী-কে। তবে, এতদিনে, এই বয়সে এসে বুঝলাম জীবনে একটা অনেক বড় ভুল হয়ে গিয়েছে, আমি কোন সঙ্গীতযন্ত্র-ই বাজাতে শিখিনি। কারন, আর সবার মতই তো ছিলাম সারা জীবন, শুধু গায়ক/গায়িকাদেরই চিনেছি, কখনই খোঁজ করিনি তাদের, যারা সুরটা তুলে দিচ্ছে গানের, তাই, আগ্রহও ছিলনা কোনকালে। বড়ই দ্বৈতিক আমরা, সুরটাকে শুনছি ঠিকই, কিন্তু অস্বীকারও করে যাচ্ছি সমান তালে!

এখন মাঝে মাঝে চিন্তা করি, শেষ পর্যন্ত এই জীবনে পিয়ানোতে সুর তোলা হবেতো আমার?
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১১ সন্ধ্যা ৬:১৯
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×