somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বালিঘড়ি

০৫ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সেদিন বেশ সুন্দর একটা উপহার পেলাম, বালিঘড়ি। আমি আমার কাজের ডেস্ক-এ রাজ্যের টুকটাক জিনিস সাজিয়ে রাখি, তাই, এই বালিঘড়িও রেখেছিলাম ডেস্কের উপর। তবে, মানুষের জীবন যেমন সময়ে বেঁধে দেয়া, এই বালিঘড়িরও সময় বেঁধে দেয়া আছে, ৩ মিনিট। ব্যাটার হাবভাব দেখে মনে হয়, পৃথিবীতে এটাই একমাত্র ঘড়ি, যে বেশ আয়েস করে সময় বলার কাজটা করে। এবং, খুবই বুদ্ধিমানের (অথবা বুদ্ধিমতির) মত ঠিকই মাধ্যাকর্ষণ-কে কাজে লাগিয়ে সময়টা বলে দেয়। বালিঘড়ি ঠিক কিভাবে কাজ করে, কিভাবে সময় দেয়, মাঝে মাঝে আটকে যায় কিনা, সব গবেষণা শেষ হবার পর, হঠাৎই চিন্তা করলাম, আরে(!), বালিঘড়ি তো আমরা সারা জীবনই ব্যবহার করে যাচ্ছি, নিজেদেরই অজান্তে!

যখনই দেখি কোনও শুন্যতা, সাথে সাথে সেটা পুরন করার জন্য উঠে পড়ে লেগে যাই। যেকোনওভাবেই হোক বালিঘড়ির অন্যপাশটা ভরতে হবেই। না হলে যে হবে না! কারন, ওই পাশেই তো আমার জীবনের সব কিছু। হুম, তাই কিন্তু হয়, তাই না? আবার যখন দেখি অন্যপাশে শূন্যতা, আবার তৈরী হই। আবার যে অন্যপাশটা খালি মনে হছে।অন্যপাশটাও ভরতে হবে তো বাবা। নাহলে মানুষেরা কি বলবে? ইস্‌স্‌, ইজ্জতটাই বুঝি যাবে এবার।

তাই কি হয় না? স্কুলে পড়লে ভালো লাগে কলেজের ভাইয়াদের কাজ কর্ম। উফ্‌ফ্‌, কবে যে কলেজে উঠবো! কলেজে পড়লে ভাল লাগে ভার্সিটি। ভার্সিটিতে থাকতে তো ভাল চাকুরে ছাড়া কথা বলতেই রুচিতে বাঁধে। আর চাকর হওয়ার পর, কবে যে এক অপ্সরী বিয়ে করবো, সেই ধান্দা।

জীবন এভাবেই চলে যায়, সামনের না পাওয়ার শূন্যতার কথা চিন্তা করতে করতে, আর আফসোস্‌ করতে করতে। যেন, অভিযোগের কোন শেষ নেই।

আমার কেমন যেন মনে হচ্ছে, আমার এই লেখাতেও অনেক ভেজাল আছে, সামনে একটু সময় পেলেই ঠিক করে ফেলব। তারপর, লেখাটা দিব সামুতে, আবার বালি ঘড়ি উল্টে যাবে। আবার শুরু হবে কমেন্টের খেলা।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:৪৩
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×