somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদ্যা

১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধরুন, অল্প শিক্ষিত লোকেদের বেশি বুঝা ভাল না। ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু, মাঝে মাঝে ঠিক বুঝেও যে ঘোল খেতে হয় টের পেলাম সেদিন।

আমার এক পরিচিত জন আমাকে তাঁর ল্যাপটপটা দিলেন দেখেশুনে বিক্রি করে দেবার জন্য। কিন্তু বেচারাকে রাখতে রাখতে, সেদিন অনেক কষ্টে জোগাড় করা কাস্টমারের সামনে দেখি ডিসপ্লে আসে না। দেখতো দেখি কি জ্বালা। কি করি! কম্পিউটারে টুকটাক কাজ করি আজ অনেক বছর। তাই নিজেই সারাতে বসলাম। মোটামুটি বেরও করলাম সমস্যা কই। কিন্তু ঠিক করার জন্য লাগবে হট গান B-) (দুঃখিত, অন্য কিছু ভাববেন না যেন!) ।

এই গানের কাজ হল, স্পর্শ ছাড়া হিট দিয়ে চিপ খোলা বা লাগানো। যেমনটা খেয়াল করলে দেখবেন মোবাইল মেরামতের দোকানগুলোতে একটা পাইপ লাগানো যন্ত্র দিয়ে শোঁ শোঁ আওয়াজ করে কি যেন করে, ওইটাই হট গান।

হার্ড ডিস্ক ভর্তি গান থাকলেও, আমার কাছে ওই হট গান না থাকাতে, পড়লাম বিপদে। কি আর করি, অনেক চিন্তা ভাবনা করে গেলাম আইডিবি-তে। প্রথমেই কাচুমাচু মুখ করে গেলাম এক সারাই করার দোকানে। বললাম, ভাই, আমার এই ল্যাপটপের জিপিইউ-চিপটা একটু সোল্ডারিং করে দিতে পারবেন? দোকানী তাচ্ছিল্য নিয়ে বললেন, জিপিইউ কি ভাই? আমি আস্তে করে বললাম, গ্রাফিক্স কার্ডের কাজ করে যেই চিপ, সেটা। উনি তখন বললেন, ও, না ভাই, এইগুলা হবে না।

মন খারাপ করে গেলাম আরেক দোকানে, ওই লোক মধ্যবয়স্ক। যতই আমি কম বয়েসী ছেলেটাকে জিজ্ঞেস করিনা কেন, উনি কথা কেড়ে নিয়ে উত্তর দিতে থাকলেন। শেষতক আমার পুরো ঘটনা শুনে আমার দিকে এমন একটা লুক দিলেন, যেন, মাত্র আমি ডাস্টবিন থেকে উঠে এসেছি, উঠেই কম্পিউটার দেখে এখন মাথা আউলা হয়ে গিয়েছে। তো, উনি বললেন, ভাই, আপনার গ্রাফিক্স কার্ড নষ্ট তো? এই ল্যাপটপ ফেলে দিতে হবে। এগুলা ঠিক হয় না। মনে মনে নিজেকে গাল দিলাম, কি দরকার ওদেরকে বুঝানোর এতকিছু? আস্তে কেটে পড়লাম সেখান থেকে।

গেলাম আরেক দোকানে, নাহ, এইবার আর কোনও ভুল না। আমি গিয়ে বললাম, ভাই এই ল্যাপটপটার ডিসপ্লে আসে না। কি করা যায়? উনি হাতে নিয়ে দেখতে লাগলেন। পাশে দাঁড়ানো একজন ক্রেতা বললেন, ও, মনে হয় চিপ-এ প্রবলেম। আমি চুপি বললাম, ভাই, এগুলো কি আর ওদেরকে বলা যায়? বললেই বিপদ, ওদের সামনে যত কম বুঝা যায়, ততই মঙ্গল। আমার কাজ অল্প, কি দাম চায় একটু শুনে যাই। উনি দেখলাম হঠাৎ জায়গা পরিবর্তন করে ক্রেতা থেকে বিক্রেতাতে পরিবর্তিত হয়ে, ভেতরে ঢুকে দোকানের এক টেবিলে বসে আপন মনে কাজ জুড়ে দিলেন। আমি তো তৎক্ষনাৎ লেজ গুটিয়ে দৌড়।

আরেক দোকানের ইঞ্জিনিয়ার, আসলেই সব বুঝলেন এবং আমার সাথে একমতও হলেন। তো, অনেক আশা নিয়ে জিজ্ঞেস করলাম। ভাই কত? উনি বললেন তিন হাজার টাকা। মানে ৫০০ টাকার ছয়টা নোট, একুনে, একটা হট গানের দাম।

আর কথা না বাড়িয়ে ফিরলাম বাড়ী। নিলাম স্ক্রু-ড্রাইভার, খুলে ফেললাম সব। হাতে নিলাম মাদারবোর্ড। দৌড়ালাম মোবাইলের দোকানে। সেই হট গান! দোকানী করে দিল সোল্ডারিং। বাসায় আসলাম, লাগালাম সব। ঠিক হয়ে গেল কম্পিউটার! লাগলো কত জানেন? ১০০ টাকা :-/

আসার সময় মোবাইলের দোকানের মালিকের সাথে হাত মিলিয়ে এসেছিলাম। অপার সন্তুষ্টি থেকে।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১১:২৪
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মানুষগুলো কোথায় গেলো

লিখেছেন অর্ক, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৬



স্বাধীনতা পরবর্তী, পচাত্তর পরবর্তী সময়ের ঘটনা। পচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। ক্যু হয়েছে দেশে। সামরিক বাহিনীতে সংঘাত। বহু সদস্য হতাহত। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত... ...বাকিটুকু পড়ুন

ঝাঝা

লিখেছেন রাজীব নুর, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬



বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ক্যাশলেস সোসাইটি এর জন্য কি পারফেক্ট?

লিখেছেন নাহল তরকারি, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৪০



এটা বাংলা কিউ আর কোড। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাবসায়ীদের বাংলা কিউ আর কোড বাধ্যতামূলক করেছেনভ এটার ভালো দিক ও খারাপ দিক দুইটাই আছে। বাংলাদেশের সিস্টেম, কারিগরি দক্ষতা,... ...বাকিটুকু পড়ুন

মাহরাম নয়, এমন পুরুষকে কি একজন স্ত্রীলোক নিজের স্তনের দুধ পান করাতে পারবেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২১

আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: সাহলা বিনতে সুহাইল নবী করীম ﷺ-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমার নিকট সালেমের আসাটা আবু হুযাইফা ভালো মনে করছেন না। নবী বললেন:... ...বাকিটুকু পড়ুন

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

×