আমি আজ খেলা দেখিনি প্রথম দিকে। কারন অফিস ছিল। কিন্তু অনলাইন স্কোর বোর্ডে চোখ ছিল ঠিকই। বাংলাদেশ আজ জিতেছে তাই বাংলাদেশ ক্রিকেট টীমকে অসংখ্য ধন্যবাদ কারন আজকে অনেক টেনসনে ছিনালাম। যাই হোক টেনশন মুক্ত এখন। আশরাফুলের উপর আমি খুবই বিরক্ত। কিন্তু আজ তো আশরাফুল খারাপ খেলেনি। অন্যদের তুলনায় ভালোই করেছে।
আমার কথা হচ্ছে, সবাই দেখি আশরাফুলকে দোষ দিচ্ছে, মাইনাস দিচ্ছে। কিন্তু আপনারা কি খেলা দেখেছেন? ২য় উইকেট জুটিতে যখন জিম্বাবুয়ে ইচ্ছে মতো রান করতেছিল, তখন আশরাফুলই আউট করেছে মাসাকাদজাকে। আর আজকে আশরাফুল এর বোলিং ফিগার ছিল ৪-১-১১-১ । রান করেছে ১০, ২৮ বলে। এই ১০ এর জন্য এতো নেগেটিভ মার্কিং? তখন কি বা করার ছিল এসেই হুট হাট মেরে ২/৩ বলে আউট হলেই ভালো করতো? তাহলে অন্যদের হিসাব দেখুন।
সাকিবঃ ৯-০-৭০-০ রানঃ ১৯ করতে খেলেছে ১২ বল
রাকিবুলঃ রানঃ ৩৫ রান করতে খেলেছে ৫৫ বল
সৈয়দ রাসেলঃ ৯-১-৫২-১
নাঈমঃ ৫-০-২৯-১
উপরের হিসাব অনুযায়ী আশরাফুলের বোলিং ফিগার ছিল সবচেয়ে বেশি ভালো। আর কিছু বললাম না। এবার ভাবুন, শুধু আশরাফুলের ব্যাটিঙ্গের দিকে তাকিয়ে আছেন। কিন্তু সে যে বল করে ২৪ বলে মাত্র ১১ রান দিল, এটাতে কি বাংলাদেশের উপকার হয় নাই?
নাকি ২৪ বলে ৪০-৫০ রান দিলে ভালো হত? আর এদিকে ১০ বলে ২০ করে আউট হলে ভালো হত?
আর কিছু বললাম না। যত দোষ আশরাফুল নন্দ ঘোষ। বাংলাদেশ ফিল্ডার রা ক্যাচও মিস করেছে। এটা নিয়েও তো তেমন কেউ মাইনাস দিলেন না।
যাই হোক। আশরাফুল আগের থেকে অনেক ভালো করছে। অধিনায়কত্ত সরানোর পর সে যেসব ম্যাচ খেলছে টেনশন ফ্রী। মানে অধিনায়কদের মাথায় একটু চাপ বেশিই থাকে।
সবাই ভালো থাকুন। অল্পতেই দিসে হারা হইয়েন না। বাংলাদেশ পরপর ২ টা সিরিজ জিতেছে। এর চেয়ে বেশি চাইলে বদ হজম হবে।
জানি নেগেটিভ মার্ক পাবো। কিন্তু আমার কথা গুলো কি ভুল ছিল?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

