somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কনে দেখার বিরক্তিকর নিয়মঃ মেয়েরা অবশ্যই উত্তর দিবেন। ছেলেরাও।

২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বড় হইছি তাই বিয়ে করতে হবে, বয়স বাড়ছে তাই খুব তাড়াতাড়ি বিয়ে করতে হবে, এই বলে আমার বিয়ের জন্য কনে দেখা শুরু করে দিয়েছে আমার ফ্যামিলি। সমস্যা বাধতেছে কনে দেখা নিয়ে। আমি চাই কনের ছবি আগে দেখবো। পছন্দ হলে সামনা সামনি যাবো। কারন কনে দেখা নিয়ে অনেক কনের ফ্যামিলির বিরক্তি কর অভিজ্ঞতা শুনে শুনে আমার এমনকার ডিসিশান।

কিন্তু সমস্যা এখানে, এখনকার মেয়ের বাবা মা কেনো যে মেয়ের ছবি দিতে চায় না, তারা বলেন যে সরাসরি আসুন মেয়ে দেখুন। কিন্তু কথা হচ্ছে যদি সরাসরি গিয়ে গরু দেখার মতো করে মেয়েকে দেখে প্রশ্ন করে পরে যদি বিয়ের জন্য মানা করা হয় তাহলে বলা হবে ছেলে রা খারাপ, ছেলের ফ্যামিলি খারাপ। মেয়েরা গরু নাকি যে হাটে তুলতে হবে।

মেয়ের বাবা মা বা ছেলের বাবা মা যে কোন দুনিয়াতে বাস করেন তারাই জানেন। ইদানিং ছেলে মেয়ের রিলেশন নিয়ে অনেক রকম নাটক টিভিতে প্রচারিত হচ্ছে। যখন যা দরকার গার্ডিয়ানরা তখন উলটো পথে হাটা শুরু করেন।

আমি যদি মেয়ের ছবি দেখে যদি মেয়েকে অপছন্দ করে মানা করে দেই এটাই তো সব থেকে বেটার, বা আমার ছবি দেখে মেয়ে যদি অপছন্দ করে মানা করে দেয় তাহলে দুই ফ্যামিলির জন্য বেটার নয় কী?

কিন্তু বাবা মা রা চান সামনা সামনি যেতে হবে। দুই ফ্যামিলির সামনা সামনি হতে গেলে দুই ফ্যামিলিতে প্রায় ৬ ঘন্টার মতো সময় নষ্ট। তারপর মেয়ে পছন্দ না হলে আরেক মেয়ে দেখে, ছেলে না হলে আরেক ছেলে দেখো। বলতে বলতে দেখা যায় ঐ আগের নিয়মে গরু দেখার মতো করে মেয়ে ছেলে দেখা হচ্ছে।

যদি মাথায় প্রশ্ন আসে ছবি দিতে দোষ কি? ছবি দিতে দোষ মা বাবা মনে করে থাকেন যদি ছবি এডিট করে কোনো ইল্লিগ্যাল কাজ করা হয়, কিন্তু প্রযুক্তির যুগে এই ধরনের চিন্তা করাটা ঠিক সেসব ফ্যামিলির জন্য যারা খুবই কনজারভেটিভ বা যারা প্রযুক্তি থেকে কিছুটা পিছিয়ে আছে।

কিন্তু বর্তমানে দেখা যায় মেয়ে ছেলে সমানে ফেসবুক, হাইফাইভ থেকে শুরু করে বিভিন্ন যায়গায় দুনিয়ার ছবি মানে নিজের সব ছবি দিয়ে দিচ্ছে সেখানে বিয়ের জন্য একটি ছবি কি খুবই সমস্যার কারন হয়ে দাঁড়াবে???????

তাহলে পাঠকরাই বলুন আমার এখন কি করা উচিত? গরু দেখার মতো মেয়ে দেখতে যাওয়া তারপর মেয়ে পছন্দ না হলে চলে আসা নাকি আগে ছবি দেখে প্রাথমিক পছন্দ পর্ব সেরে নেয়া।

বিশেষ করে মেয়েদের বলছিঃ
১। আপনা কোনটি বেশি সুবিধা মনে করেন? ছবি দেখে মেয়ে দেখতে যাওয়া? সরাসরি মেয়ে দেখতে যাওয়া?
২। চিন্তা করুন ২০ টা বায়ডাটা ও ছবির মাঝে আপনার ২/৩ জনকে ভালো লাগতে পারে, এই ২/৩ জনের সামনে যাওয়া ভালো মনে করেন? নাকি উক্ত ২০ জনের সামনে যেতে।

উত্তর দিন। উত্তর চাই।
৫৪টি মন্তব্য ৫০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×