সীমান্তে একের পর এক মর্মান্তিক ঘটনা ঘটে যাচ্ছে । কিন্তু বর্তমান সরকার এই বেপারে কোন পদক্ষেপ নিচ্ছে না । আমার ভাবতে অবাক
লাগে বর্তমান সরকারের এক মাননীয় মন্ত্রী বলে যে এটা নাকি বিছিন্ন ঘটনা । এটা নাকি ঘটতেই পারে । একটু ভেবে দেখুনত আপনার কোন সন্তান
যদি আজ সিমান্তে এইভাবে মারা যেত তাহলে বিষয়টা কেমন হত । যে নাকি জনগনের বন্ধু সেই নাকি বলে এটা বিছন্ন ঘটনা !!!!!!!!!!
হায়রে দেশ,এটা নাকি আবার ডিজিটাল বাংলাদেশ । এই সরকারের সাথে ভারতের গভীর সুসম্পর্ক থাকার পরও সিমান্তে একের পর এক
ঘটনা ঘটে যাচ্ছে । তবুও এর কোন সমাধান হচ্ছে না । আবার আমাদের আর এক মাননীয় মন্ত্রী বলে যে দেশে নাকি এখন কোন অরাজকতা বিরাজ করছে না ।
শুধু শান্তি আর শান্তি ।। আহারে এত শান্তি রাখবো কোথায় ......।।
তাহলে মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন হলো সাংবাদিক সাগর -রুনির হত্যাকারীদের ৪৮ ঘন্টার মধ্যে ধরার কথা ছিলো কিন্তু এখনও কি ধরতে পারছেন ? শুধু এটাই নয়
বিগত ঘটনা গুলোর দিকে তাকিয়ে দেখেনতো কোন ঘটনার এখন পর্যন্ত সঠিক বিচার হয়েছে কি ?এর নামই কি শান্তি নাকি ???? সবকিছুই বলা সহজ কিন্তু করা খুবই কঠিন । তাই যেকোন কথা ভেবে চিন্তে বলা উচিৎ ।
ক্ষমতা আছে আর বলে ফেললাম কিন্তু কাজের কাজ কিছুই হলোনা । এধরনের কথা জোকস এই মানায় । যেখানে দেশের মানুষ নাখেয়ে ,অনাহারে এবং মরনের সাথে লরাই
করছে সেখানে এই ধরনের জোকস নাকরে দেশের মানুষের জন্য কিছু করুন । তাহলে যেমন দুনিয়াতে শান্তি পাবেন তেমনি পরকালেও শান্তি পাবেন ......।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



