
অন্য কারো এমন ভোরের বাতাসে শুভেচ্ছা
হলে কবেই মিশে যেতো ব্লক এর খাতাই
অথচ--- শুধু তুমি বলে এখনো সব ঠিক আছে ।
পারো তুমি কিভাবে?
অবাক হয়ে যাই আমি ।
যতই দিন যাচ্ছে ততই আমি যেন
বিলীন হয়ে যাচ্ছি তোমার আবেগের মোহে
আমি আর আমাতে নেই
সব কিছুই যেন তোমার প্রেমভুবনে হাবুডুবু খাচ্ছি ।
মিলনের নেশাতে মত্ত আমি্
কামনার সাগড়ে সাঁতার কেটে বেড়াই
ক্লান্ত হইনা --এটাও অবাক করা
কেন ? বলতে পারো ?
আদিমতার চেহারা এত স্পষ্ট কেন
তাকাতেই কেমন যেন লজ্জা অনুভব করি
তারপরও বার বার দেখি আর
হই শিহরিত -- উহ যেন আর পারিনা ।
স্তম্ভিত আমি --তোমার জন্য ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


