অনেক কথা জমে আছে
অন্তরের গহীন অরন্যে ভালবাসার নীল সাগড়ে
সুন্দর মনোরম বলার মত সামান্যতম সময় মনে প্রাণে
কামনা করছি ।
এই হয়তো হচ্ছে বা একটু পরে হযতোবা হবে
মনের সব কথা সব কিছু
অন্তর থেকে নিঃশেষ করে বলা যাবে হয়তোবা
কিন্তু সময় তো আর বসে থাকে না ।
কত সময়ের লীলাখেলা চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে
অথচ আমি পারিনা সময়কেে
আমার মত করে আমার কাছে টানতে
বড় নিষ্ঠুর সময় -- কাছে আর আসেনা
তাই তো
বলা হয়না আর বলা হচ্ছেনা আর ।।
খুব যন্ত্রনায় ছটফট করি
মনের গভীরে কথাগুলো বিচরন করে নিভৃতে
চুপি চুপি প্রেমের কথাগুলো ঘুমিয়ে আছে নির্জনে
জাগাবে কবে কখন ?
অপেক্ষার প্রহর গুনে গুণে হতবাক, অবাক, কাতর
যা বলার তা হয় না আর বলা ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


