somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছ্যাকা ময় এ জীবন :(( লিংকন হুসাইনের প্রথম ছ্যাকা খাওয়ার গল্প ;););)

০১ লা নভেম্বর, ২০১২ রাত ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন লিঙ্কনের বয়স ১৭ বা ১৮ হবে। হিরু হিরু ভাব নিয়া চলত গায়ে বাতাস লাগিয়ে। একদিন লিঙ্কনের মা তাকে নিয়ে গেলো এক বাড়িতে। সেখানে গিয়ে লিঙ্কন দেখে তারা বেশ আপ্যায়ন করছে। লিঙ্কন তার মা কে চুপেচুপে জিজ্ঞেস করল, "আম্মা, ঘটনা কি? আমরা এই বাড়িতে কেন আসছি?"
লিঙ্কনের আম্মা হাসিমুখে বলল, "কারন এই বাড়ির মেয়েটা অনেক সুন্দর। দেখি আমাদের বাড়িতে বউ করে নেয়া যায় কিনা!" এই কথা বলে তিনি লিঙ্কনের মাথায় হাত বুলিয়ে দিলেন।
লিঙ্কন তো লজ্জায় লাল হওয়ার মত অবস্থা! একি শুনি!
এমন সময় ১৮ বছরের একজন মেয়ে শাড়ি পড়ে ঘোমটা টেনে তাদের সামনে আসলো। তাকে দেখে লিঙ্কনের হার্টবিট ড্রামের তালে বাড়তে থাকে। বলা ভালো, মেয়েটা অনেক সুন্দরী ছিল।
লিঙ্কনের মা লিঙ্কনের কানে কানে বলে, "কিরে, মেয়ে পছন্দ হইছে তো? দেখতো একে আমাদের বাড়িতে কেমন মানাবে?"
লিঙ্কন লজ্জায় লাল হয়ে মুচকি একটা হাসি দিয়ে বলে;) "জি আম্মা, পছন্দ হইছে।" এই কথা বলে সে সেখানে থেকে বের হয়ে গেলো।

এদিকে লিঙ্কনের নাওয়া-খাওয়া, ঘুম সব হারাম! সে ছটপট করতে থাকে কবে এই মেয়ে তার হবে!
পরের দিন লিঙ্কন লুকিয়ে লুকিয়ে সেই বাড়িতে গেলো মেয়ের সাথে আরেকবার দেখা করতে। মেয়ের ছোট ভাইকে দেখে সে তাকে ৫ টাকা দিয়ে বলে, যাও তোমার বোনকে ডেকে দাও।
ছেলেটাও চামে ৫ টাকা পেয়ে তার বোনকে ডেকে আনলো।
মেয়েটা অনেক লজ্জা পেলো। সে বলল, "তুমি এইখানে কেন?"
লিঙ্কন তো অবাক! মেয়ে দেখি প্রথম থেকেই তুমি করে বলে!! কাহিনি কি!!
"না মানে, তোমাকে দেখতে এসেছি।" লিঙ্কন লজ্জায় বলল।
"তোমার ভাইকে নিয়ে আসলা না কেন? যার সাথে বিয়ে, তাকেই দেখি নাই এখনো!" মেয়েটা যেন একটু মন খারাপ করল।
এইবার লিঙ্কন যেন আকাশ থেকে পড়লো! তার মানে এই মেয়ে তার জন্য না, তার ভাইয়ের জন্য! তবে যে আম্মা বলল...। :|
লিঙ্কন অনেক কষ্টে নিজের রাগ সামাল দিলো, কোনো মতে আরো কিছু কথা বলে সেই বাড়ি থেকে চলে আসলো।
"আম্মা, সেই মেয়েটা তুমি কার জন্য দেখছ?" লিঙ্কন বাড়ি এসে তার মা কে জিজ্ঞেস করল।
"কার জন্য আবার! এই বাড়িতে বিয়ের যোগ্য কয়জন আছে তুই জানিস না? তোর ভাই ছাড়া আর কেউ আছে নাকি? " লিঙ্কনের মা জবাব দিল।
"ও আচ্ছা!" লিঙ্কনের ছেঁকা খাওয়া জবাব।
"কেন, তুই কি মনে করেছিলি? মেয়ে তোর পছন্দ হয় নাই? "
"না, তা না... এমনিই আর কি..."

এরপর লিঙ্কন সেখানে থেকে চলে আসে নিজের রুমে, কানতে কানতে নিজের বালিশ ভরিয়ে ফেলে... ::((:((:((:((:((
_______________ এখন সেই মেয়ে লিঙ্কনের ভাবী! ;);)B-)B-)B-):):)
৬৬টি মন্তব্য ৬৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ তাআলার অনুপম উপমা: কুরআনে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

লিখেছেন নতুন নকিব, ২১ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:৩০

আল্লাহ তাআলার অনুপম উপমা: কুরআনে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

অন্তর্জাল থেকে নেওয়া।

যখন আরব জাতির সাহিত্যিক প্রতিভা তার চরম শিখরে পৌঁছেছিল, যখন কবিতা ছিল তাদের হৃদয়ের স্পন্দন, আবেগের প্রকাশ এবং... ...বাকিটুকু পড়ুন

×