somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না!

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না!


ঢালিউডের এক সময়ের পর্দা কাঁপানো চিত্রনায়িকা পপিকে কোথায়ও খুঁজে পাওয়া যাচ্ছে না। না ছোটপর্দায়, না বড়পর্দায়, না জনসম্মুখে। পপি তাহলে কোথায় আছেন? পপি ফোনও ধরছেন না। কোন গোপনে হারালেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম আবেদনময়ী এ অভিনেত্রী? জানা গেছে, চিত্রনায়িকা পপি অভিনীত ও কামরুজ্জামান কামু পরিচালিত ‘দি ডিরেক্টর’ চলচ্চিত্রটি মুক্তির দাবিতে সাম্প্রতিক আন্দোলনেও পপিকে দেখতে না পাওয়ায় তার ভক্তরা হতাশা ও ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করছেন। কোথায় গেলেন পপি ? জানা যায়, রাগে-অভিমানে পপি এক রকম আত্মগোপনে রয়েছেন। চলচ্চিত্রে তার কদর কমে যাওয়ায় তিনি হতাশ হয়ে পড়েছেন। পরিচালক প্রযোজকরা তার খবরই নিচ্ছেন না। যারা এক সময়ে খুব ঘনিষ্ঠ ছিলেন, তারাও আজ পাশে নেই। কেন থেমে গেলেন পপি? চিত্রনায়িকা পপির বেসামাল জীবনযাপনই তার ক্যারিয়ারে ধ্বস নামানোর জন্য দায়ী বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। অভিনয়ের চেয়ে অতিরিক্ত বিলাসী যাপনে ডুবে পপি হেলায় হারিয়েছেন তার সোনার ক্যারিয়ার। এছাড়াও পরিচালকদের কম ভোগান্তি দেননি তিনি। শ্যুটিং সেটে পপির জন্য অপেক্ষা করতে করতে পরিচালকদের লাখ লাখ টাকা জলে গেছে। শিডিউল ফাঁসানোর অভিযোগ তো রয়েছেই। কিন্তু জাতীয় পুরস্কার প্রাপ্ত এ অভিনেত্রী চাইলেই সবকিছু পেছেনে ফেলে সামনে এগিয়ে যেতে পারতেন। কিন্তু ব্যাক্তিজীবনের হতাশাও বিষন্নতায় ডুবে পপি টুকটাক ছোটপর্দায় কাজ ছাড়া কোন কাজই আর করছেন না। শাবনুরের মতোই পপির পরিণতি? এদিকে আবার পপির সমসাময়িক অভিনেত্রী চিত্রনায়িকা শাবনূরের বিয়ে নিয়ে ভক্তদের সঙ্গে চোরপুলিশ খেলায় এখন পপির ব্যাপারেও দর্শকদের অনাস্থা তৈরী হয়েছে। দীর্ঘদিন ধরেই ভক্তদেরকে পপি অপেক্ষায় রাখছেন সময় হলেই জানবেন বলে। কিন্তু ভক্তদের কৌতুহলকে অবদমিত করার বদলে বারবার উসকে দিচ্ছে গনমাধ্যমগুলো। কিছুদিন আগেই খবর প্রকাশিত হয় চিত্রনায়িকা পপি খুলনার জনৈক ডাক্তার গাজী মিজানকে বিয়ে করেছেন। যদিও পপি ব্যাপারটি এক কথায় অস্বীকারে উড়িয়ে দিয়েছেন তবে খুলনা শহরের প্রত্যক্ষদর্শী ও পপি ভক্তরাই অভিযোগ করেছেন যে পপি ও গাজী মিজানের ঘনিষ্ঠতার ব্যাপারটি মিথ্যে নয়।পপি ও গাজী মিজান বিয়ে করেছেন এমন গুঞ্জন উঠলেও অনেকেই বলছেন এটি ছিলো স্রেফ গুজব তারা লিভ টুগেদার করেছেন এবং করছেন। গাজী মিজান এখনো পপির ইস্কাটনের বাসায় যান। তবে কি পপির ব্যাপারেও তার ভক্তরা কখনো শাবনূরের মতোই কোন সংবাদ শুনতে পাবেন? ছবি মুক্তির আন্দোলনে কেন নেই পপি সারাদেশ জুড়ে চিত্রনায়িকা পপি অভিনীত আলোচিত চলচ্চিত্র ‘দি ডিরেক্টর’ মুক্তির জন্য দর্শকরা আন্দোলন করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঝড় বইছে । কিন্তু চিত্রনায়কা পপি তবু চুপ মেরে ডুব দিয়ে আছেন কেন তা জানতে কৌতুহলী তার সাধারণ ভক্তরা। সাংবাদিকরাও এ ইস্যুতে পপিকে খুঁজে পাচ্ছেন না। কিন্তু দেশে ও বিদেশে ইতিমধ্যেই আলোচিত চলচ্চিত্রটি পপি অভিনীত একটি উল্লেখযোগ্য চলচ্চিত্র মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা। কেননা চলচ্চিত্রটি যেমনই হোক দি ডিরেক্টর ছাড়া আর কোন চলচ্চিত্র নিয়ে পপি এমন আলোচিত হননি এমন কথাই বলছেন তারা। ইতিপূর্বে, চলচ্চিত্রটি সেন্সরে আটকে দেয়ার খবর প্রচারিত হলে পপি বিভ্রান্তির শিকার হন। পপি তার অভিনীত এ চলচ্চিত্রটি সম্পর্কে আত্মপক্ষ সমর্থন করে বলেন, এটি যে ডিজিটাল চলচ্চিত্র আমি তা বুঝিনি দেড়বছর ধরে ছবিশূন্য পপি বিগত প্রায় দেড়বছর ধরেই বড় পর্দায় পপির উপস্থিতি নেই। পপি অভিনীত মুক্তি সম্ভাব্য চলচ্চিত্রগুলোর মধ্যে নারগিস আক্তারের ‘শর্টকাটে বড়লোক’ ও ‘পৌষ মাসের পিরিতি’, সাদ্দামের ‘বিয়ে হলো বাসর হলো না’ এবং উত্তম আকাশের নাম চূড়ান্ত না হওয়া একটি ছবি। এই ছিল গত দুই বছরে পপির চুক্তিবদ্ধ হওয়া ছবির তালিকা। কিন্তু প্রতিটি ছবির পরিণতিই এক! ছবিগুলোর শুটিং শুরু হয়েছে, কিন্তু নির্মান আর শেষ আর হচ্ছে না। আর এই পরিণতি নিয়ে বেশ দুশ্চিন্তায় আছেন পপি। হতাশায়ও ভুগছেন তিনি। তিনি বলেন, ‘প্রতিটি ছবিরই গল্প-গান-লোকেশন ভালো ছিল। বিশেষ করে ‘শর্টকাটে বড়লোক’ ও ‘পৌষ মাসের পিরিতি’ ছবি দুটির ব্যাপারে দারুণ আশাবাদী ছিলাম। এ ছবি দুটি আমাকে আবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বাদ দিতে পারত। কিন্তু কোনো এক অজানা কারণে ছবি দুটি আটকে রয়েছে। বাকি ছবিগুলো নিয়েও নতুন করে কিছুই বলার নেই।’ সম্প্রতি সালমান হায়দারের দেহ নামের একটি চলচ্চিত্রে পপি কাজ শুরু করবেন বলে জানা গেছে। এছাড়া গত ঈদে পপিকে বেশকিছু ঈদ নাটকে দেখা যায়। চিত্রনায়িকা পপি মানেই দর্শকের বুক জ্জালাপোড়া আর আকর্ষনে ডুবে থাকা চোখ। কে নয় পপির ফিগারের ভক্ত? অভিনয় দিয়ে তো জয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবু বাংলা চলচ্চিত্রের এ উর্বসী নায়িকার এ অকারণ অন্ধকারে ডুবে যাওয়া কেউই মানতে পারছেন না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

×