চিত্রনায়িকা অন্তরা আর নেই
০৯ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চিত্রনায়িকা অন্তরা আর নেই
ঢাকার ছবির একসময়ের জনপ্রিয় নায়িকা অন্তরা আর নেই। মস্তিষ্কে রক্তক্ষরণজনীত কারণে গতকাল তিনি মনোয়ারা হাসপাতালে ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি...রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্বামী খোকন এবং এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন । মূলত শিশুশিল্পী হিসেবে এ অভিনেত্রীর চলচ্চিত্রে যাত্রা শুরু হয়। শিশুশিল্পী হিসাবে তার অভিনীত ‘বোনের মতো বোন’ বেশ দর্শকপ্রিয় একটি ছবি। তবে বড় হয়ে ‘পাগল মন’ ছবিতে অভিনয় করে তিনি ব্যাপক আলোচনায় আসেন। এরপর তিনি আরও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন। এসবের মধ্যে ‘প্রেমের কসম’, ‘লেডি র্যাম্বো’ , ‘আমার মা’, ‘দোলন চাঁপা’, ‘শয়তান মানুষ’ , ‘ফজর আলী আসছে’ ও ‘নাগ নাগিনীর প্রেম’ উল্লেখযোগ্য। এই ছবিগুলির মধ্যে ‘প্রেমের কসম’ দিয়ে জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদের চলচ্চিত্রে অভিষেক ঘটে । জানা গেছে , গতকাল রাতেই অন্তরাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য , দীর্ঘদিন ধরে অন্তরা শোবিজ অঙ্গন থেকে নিজেকে আড়াল করে রেখেছিলেন ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,...
...বাকিটুকু পড়ুনমাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুন