![]()
মডেল ও অভিনেত্রী ছিমি দীর্ঘদিন ধরে ছোটপর্দায় দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছে। কাজের ব্যস্ততাও তার কম নয়। তারমধ্যে ছিমি এখন বিভিন্ন স্টেজে বিভিন্ন সময় নাচের প্রোগ্রাম করে যাচ্ছে। আর মঞ্চ নাটকের রিহার্সেলতো প্রতি সপ্তাহের ৪ দিন যেতে হয় তাকে। এরই মাঝে সময় কেটে যায় শাহানাজ ছিমির। একটুও অবসর পান না তিনি। এরমধ্যেই সদ্য শেষ করলেন ডিজিটাল ফরমেটের চলচ্চিত্র ‘বাংলার ফাটাকেস্ট’ ছবির শুটিং। এতে নায়িকা হিসেবে কাজও করেছেন তিনি। তারমানে ছোট ও বড়পর্দা এই দুটিতে একসঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি। হাতে রয়েছে আরও ৪টি নতুন সিনেমায় কাজের অফারও। আগামী ফেব্র“য়ারিতে শুরু হচ্ছে লিপু খন্দকারের রচনা ও পরিচালনায় ‘হৃদয় আমার ভালবাসা’ ছবির শুটিং। এতে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করছেন ছিমি। সম্পূর্ণ গ্রাম্য ফোকধাচের ছবি হবে এটি। ইনডেস্ক মিডিয়ার ব্যানারে তৈরি হবে ‘হৃদয় আমার ভালবাসা’ ছবিটি। ছিমি এছাড়াও আরও দুটি ১০৪ পর্বের ধারাবাহিক নাটকেও কাজ করছেন একটি হলো মইনুল আলম রুমের ‘ঘাট-অঘাট’ ও লিপু খন্দকারের ১০৪ পর্বের ধারাবাহিক ‘চর ডুমুরিয়ার গল্প’। যার শুটিং শুরু হবে খুব শিগগিরই। ছিমির সাথে কথা বলে জানতে পারি যে তিনি কেন ছোটপর্দা থেকে বড়পর্দায় আসছেন। তিনি বলেন, মিডিয়াতে কাজই যদি করবো তবে সব মাধ্যমেই কাজ করবো নিজেকে প্রমাণ করতে হবে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করা। আর আমার আÍবিশ্বাস আমি একদিন তা প্রমাণ করে দেখাবো। বাংলা চলচ্চিত্রে চিত্রনায়িকা হিসেবে এদেশের ছবি প্রিয় মানুষের হৃদয়ে স্থান করে নিবো।
উল্লেখ্য, ছিমি অভিনীত ছোটপর্দায় নাটকের মধ্যে বিশ্ব ভালোবাসা দিবসে প্রচার হয়েছে ‘হৃদয় কাব্য’ যা দিগন্ত টিভিতে প্রচার হয়েছে। প্রচারের অপেক্ষা আছে একক নাটক ‘ভাঙন’। গত রমজানের ঈদে আরটিভিতে প্রচার হয়েছে টেলিফিল্ম ‘টার্মকার্ড’।
![]()

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


