somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভ্যন্তরীণ পরিস্থিতি ভারসাম্যহীন কিন্তু পরাশক্তির দৌড়ে ভারত (INTERNAL SITUATION OF INDIA IS IMBALANCED BUT ITS JOURNEY TOWARDS SUPER-POWER IS ENDLESS )

২০ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীর সবচে বড় গণতান্ত্রিক দেশ যেমন ভারত; তেমনি বেশি সংখ্যক দরিদ্র মানুষের দেশও ভারত।
বাংলাদেশ থেকে ২৩ গুন বড় এই দেশটি সত্যিই বৈচিত্র্যময়; অদ্ভুতও বটে। কলকাতা থেকে মুম্বাই
কিংবা দিল্লি থেকে চেন্নাইয়ে গেলে বৈচিত্র্যের দিক দিয়ে মনে হবে এক মহাদেশ আরেক মহাদেশ। জীবনধারা, সংস্কৃতি, ভাষা...সবই পরিবর্তিত। প্রাদেশিক শহর থেকে অন্য প্রাদেশিক শহর শহর অনেকাংশে আলাদা ।
এখানে আছে ৪০০ এর বেশি ছোট-বড় ভাষা। হিন্দি, বাঙলা, তামিল, তেলেগু, গুজরাটির মত প্রথম সারির ভাষা যেমন আছে, তেমনি প্রতিনিয়ত বিলুপ্ত হচ্ছে কিংবা ৫০/১০০ ভাষাভাষীর ভাষাও আছে। আছে পৃথিবীর ছোট- বড় সকল ধর্ম । বর্তমান বাজেটে সাত দশমিক দুই শতাংশরে বেশি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। খুব দ্রুত এ লক্ষ্যমাত্রা ১০ শতাংশ ছাড়িয়ে যাবে বলে প্রণব মুর্খাজি আশা করনে। এই প্রবৃদ্ধি ইউরোপের অনেক ধনী দেশের থেকেও বেশী। ভারতীয় অর্থণীতিতে
জিডিপির কদরই সবছে বেশি; কারণ এই একটি পরিসংখ্যানই তাদের উন্নত বিশ্বের সাথে তুলনীয়;
কিন্তু জিডিপির সাথে বাড়ছে না জনগনের সুযোগ সুবিধা। ভারতের জিডিপি সুইডেন, নরওয়ে, ডেনমার্কের
থেকে অনেক বেশি; কিন্তু একজন সুইডিশ, নরওয়েজিয়ান কিংবা ডেনিশ যে নাগরিক সুবিধা পায় ভারতীয়দের কপালে তার সিকিভাগও জোটে না।

সুপার পাওয়ারের দৌড়ে থাকলেও মাথাপিছু আয়তো একেবারে গরিবে হালের মাত্র ১০৪০ ডলার। পাশ্চাত্য ধাঁচের ডেমোতে মুম্বাই, চেন্নাই, বেঙ্গালোর, চন্ডিগড়, কানপুরকে গড়ে তোলার চেষ্টা করলেও; মুম্বাই-চেন্নাই, কলকাতা- বেঙ্গালোর ট্রেন পথে চোখে পড়বে গৃহহীন, খাদ্য-বস্ত্রহীন, সহায় সম্বলহীন ভারতীয়দের। ট্রেনের জানালা দিয়ে দেখা যাবে
দারিদ্রের প্রদর্শনী।

বিড়লা, আম্বানি, টাটার মত ধনকুবের গোষ্ঠির দেশ যেমন ভারত; তেমনি ক্ষুধায় মৃত্যু,বেকারত্বের ভারে আত্মহত্যা, অর্থাভাবে সন্তান বিক্রি ভারতের প্রতিটি অঞ্চলের নিত্যচিত্র। বিশ্বের চতুর্থ বৃহত্তম সেনাবাহিনীর এই দেশে দারিদ্রসীমার নিচেই বসবাস করে চল্লিশ ভাগ মানুষ। পাক-চীন জুজুর ভয়
দেখিয়ে প্রতিবছরই বাড়ছে প্রতিরক্ষা বাজেট। পোখরান, রাজস্থানে ব্যয়বহুল দূরপাল্লার ক্ষেপনাস্ত্রের উৎসবে কেঁপে উঠে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা। শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থনের মত অতি গুরূত্বপূর্ণ খাত
”সুপারপাওয়ার হাইওয়ে”” থাকা ভারতের কাছে নেহায়েত।
এ বছরও প্রতরিক্ষা খাতে এক লাখ ৪৭ হাজার ৩৪৪ কোটি রুপির বাজটে ঘোষণা করা হয়ছে। ১৭. ৮৫ শতাংশ মূদ্রাস্ফিতিতে আক্রান্ত সাধারণ জনগনের খাদ্যপ্রাপ্তির থেকেও আমেরিকা, ইসরায়েল, রাশিয়ার থেকে অস্ত্র কেনা রাষ্ট্রের জন্য জরূরী!

অধিকার বঞ্চিত আদিবাসী, নিন্ম বর্ণের হিন্দুরা শোষণমুক্তির সংগ্রামে সামিল হচ্ছে মাওবাদী-নকশালবাড়ী আন্দোলনে। আসাম, মনিপুর, ঝাড়খন্ড, নাগাল্যান্ড, ত্রিপুরা, মেঘালয়, অরূনাচলবাসীও পৃথক রাষ্ট্রের দাবিতে সোচ্চার। সেভেন সির্স্টাস
অন্ধকারে থাকলেও মহাকাশ গবেষণায় রাষ্ট্রীয় বিশাল বাজেট। আদিবাসী অঞ্চলগুলোতে
বিদ্যুৎ, রাস্তাঘাট না থাকলেও অস্ত্র কেনার চুক্তি হচ্ছে ইসরায়েল, আমেরিকার সাথে।

সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:৪১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই জুন, ২০২৬ রাত ১:৪০




সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।

সূরা:... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×