জীবন চলার পথে অনেক মানুষকেই কাছে পেয়েছি! আবার কতজনকে হারালাম। ছোটবেলায় হারিয়েছি ছোট চাচীকে । ছোট চাচীকে হারানোর পর অনেক কেঁদেছিলাম ! তখন মনে হয়েছিল মানুষ মরে কেন? না মরলে কি ক্ষতিটাইবা হত! আল্লাহ্র কাছে অনেক প্রার্থনা করেছিলাম আমার আপনজন কেউ যেন আর মৃত্যুমুখে পতিত না হয়! কিন্তু সেটা কী আর সম্ভব! এর পরও কতজনকে হারালাম! নানীকে হারালাম ! তখন আর কাঁদিনি ! প্রকৃতির নিয়ম মেনে নিয়েছিলাম হয়ত? কিন্তু মেনে নিতে পারিনি অন্তরার মৃত্যুকে ! তার তো কোন অপরাধ ছিল না । সে তো শুধু ভালবেসেছিল । না হয় ভালবেসেছিল মুসলমান ছেলেকে। তাতে কোন অপরাধ খুঁজে পায়নি আমি ..কিন্তু সমাজ খুঁজে পেয়েছে অনেক অপরাধ ! সে কেন ভালবাসতে গেল? তাই বলে মুসলমান ছেলে! তখনো স্রষ্টার কাছে অভিযোগ করেছিলাম কী দরকার ছিল এতোগুলো ধর্মের ? আল্লাহ্ যখন একজন তাহলে ধর্ম একটা থাকলেই তো হতো ! এরপর হারালাম খগেণ স্যারকে! তিনি মারা যাবার পর আল্লাহ্র কাছে প্রার্থনা করেছি তিনি যেন বেহেশতে যান ! কিন্তু তিনি কীভাবে বেহেশতে যাবেন?! তিনি তো হিন্দু ! তিনি তো বেহেশতে যেতে পারবেন না ! মুসলমান হলে খুব সুবিধা ! যত বড় অপরাধী হোক না কেন ধর্মীয় বিশ্বাস থাকলে জান্নাতে সে যাবেই ! যত দোষ সব ঐ হিন্দুদের ! যত দোষ সব ঐ খৃষ্টানদের ! যত দোষ সব ঐ বৌদ্ধদের ! ইহুদীরাও সমান দোষে দোষী ! যেই খগেণ মাস্টার সারা জীবন মানুষের সেবা করল সে কিনা ণড়কবাসী হবে-আর এক সুদখোর মুসলমান সারা জীবন গরীবের রক্ত খেয়ে , ধর্ষণ করে, ঘুষ এর টাকা দিয়ে হজ করে এসে বেহেশতবাসী হবে ! বিশ্বাস করতে পারিনি ! তার না পাওয়া নিয়ে আফসোস ছিল! এখন নাই! কারণ বেহেশতে গেলে কী পাব? হাজার হাজার হুরপরীদের সাথে সহবাস করার অপূর্ব সুযোগ তো ? দরকার নাই! পতিতালয়ে যাওয়ার কোন ইচ্ছা নাই!
আলোচিত ব্লগ
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।