ঢাকায় আসার পর সবার মুখে মুখেই শুধু মামু আর মামু শব্দটা শুনতাম। এর মানে তখন বুঝতাম না। সবাই কেন এমন মামু মামু করে। রিক্শাওলাকে মামু, চায়ের দোকানদারকে মামু, ফুচকা দোকানদারকে মামু, বাসের কন্টাকটারকে মামু, কোথায় নেই মামু? আমি বুঝলাম না সবাই তাদের মায়ের ভাইকে এসব যায়গায় দেখতে চায় কেন? কিছুদিন ধরে অনেকের কাছে আরেকটা শব্দ শুনতেছি আর তা হল সামু আর সামু। ভাবলাম যাক লোকজন হয়তো মামু বাদ দিয়া এখন সামুতে অব্যস্থ হচ্ছে। কিন্তু না আমার বুঝার ভুল। লোকজন মামুর বদলে সামু ব্যবহার করছে না। সামহয়ারইনব্লগকে লোক জন সংক্ষেপে সামু বলে। এবারও কিছু বুঝলাম না। কেন এখানে সামু ব্যবহার করা হচ্ছে। তবে এইটুকু জানি এটা ছোট নাম। আর লোক জন তাদের প্রিয় জিনিসের ছোট নাম দেয়। তার মানে এটি অনেক জনপ্রিয় এখন সবার মাঝে। যাই হোক অনেকদিন আগে আমি এখানে একটি একাউন্ট করেছিলাম। তাড়াতাড়ি কম্পিউটারে বসে গেলাম। কিন্তু হায় কপাল, যার নিজের নাম মনে থাকে না, যে নিজের মোবাইল নাম্বার ভিজিটিং কার্ড দেখে দেখে বলে, সে কিভাবে সামুর ইউজার নেম আর পাসওয়ার্ড মনে রাখবে? কি আর করার আরেকটি নতুন একাউন্ট করলাম। আশা রাখি ডুপ্লিকেট একাউন্টের কারনে এডমিন আমাকে বিতাড়িত করবেন না। আর করলে কি করার তৃতীয় একাউন্টটা তৈরী করে ফেলব। বাংঙ্গালী সহজে দমবার পাত্র নয়...।
মামু আর সামু নিয়া কনফিউজ
আজকের ডায়েরী- ২০১

এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।