somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সহজ স্বীকারুক্তি-2

০৭ ই মার্চ, ২০০৭ রাত ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেই ছোট্টবেলা থেকেই জানতাম আমি মেধাবী নই। সবার কাছে শুনতাম তেমনই। সেই যে সব খেলায় 'দুধভাত' হিসাবে খেলতাম, সেই যে শুরু, তারপর থেকে তেমনই চলছিলো জীবন। তারপরও কিছুদিন ঠিক যেমন করে ক্রিকেট ব্যাট ধরিয়ে দিয়ে যেত মেধাবীরা আমি তেমনি ধরে দাড়িয়ে থাকতাম। পাশ দিয়ে চলে গেছে চমৎকার ছক্কা মারার বল। আমি মেধাবীদের রোষানলে পড়ার ভয়ে দাড়িয়ে থেকেছি ঠায়। আমার গোল দেয়া হয়নি কখনো এমনি কারনে।

যতদিনে 'দুধভাত' খেলার স্তর পেড়িয়ে এসেছি, ততদিনে বুঝে ফেলেছি আমি খেলতে পারি না ওমন মেধাবীদের মতন। ধীরে ধীরে গুটিয়ে নিয়েছিলাম নিজেকে শামুকের খোলসের মধ্যে। আমার বন্ধুছিলো বারান্দায় রাখা গাছগুলো আর ওদের গায়ে হেটে চলা পিপড়েরা।

কখনো ছবি আঁকতাম কিছু। সবার ব্যবহারের পর তলানিতে পড়ে থাকা রংগুলো ছিলো আমার উপকরণ। জীবনে একবাঙ্ রং পেয়েছি আরও অনেকপর, সেকথা না হয় পড়েই বলি। ইচ্ছেমত একে যেতাম ইচ্ছে খাতায়। কিন্তু তৃষ্ণা মিটতো না। আমি জানতাম আমি মেধাবী না, আমি ভাবতাম আমার ছবিগুলো সুন্দর না, সবার কাছে শুনতামও তেমন। আমি বুঝতাম, পারি না, আমি সুন্দর ছবি আঁকতেও পারিনা।

প্রথম প্রথম লেখাপড়া খুব ভালো পারতাম। অংক করে ফেলতাম এক নিমিষেই। কিন্তু ধীরে ধীরে আমার প্রয়োজনীয়তা যখন কমে আসছিলো মেধাবীদের ভিড়ে, যখন বুঝতে লাগলাম আমি অতটা নই, ভিত্তি তৈরীর সময়গুলোত যখন আমি অন্যকোথাও অবহেলায়, আর আমার গড়ে ওঠা হয়নি। ভিত্তিহীন দেয়ালে আমি যতই ইট গাঁথার চেষ্টা করেছি, ভেঙে পরেছে দেয়াল নিয়ম মতই। এবং যখন আমার পাশ দিয়ে ছুটে গেছে মেধাবীরা, আমি শ্রদ্ধার চোখে তাকিয়ে থাকতাম, আমি বিনয়ের সাথে শ্রদ্ধা করতে শিখেছিলাম। আমি জানতাম, ওরা তো মেধাবী, ওরা তো পারবেই। আমি মেধাহীন একটা মানুষ শুধু চেষ্টা করতাম সকালে উঠে স্কুলে যাবার।

আমি পারি না, এখনও কিছুই পারিনা।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০০৭ ভোর ৪:২৫
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একাত্তরের ইতিহাস অন্য কিছুর সঙ্গে মিলবে না, সত্যিই?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৭ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮


স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তর কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×