গান গাওয়ার চেষ্টা যে জীবনে করি নি, তা বলবো না। বাসায় হারমোনিয়াম ছিলো অন্যসব মধ্যবিত্তের সংসারের মত। আমি স্বর বুঝিনি, বোঝার আসলে চেষ্টাও করিনি। জীজ্ঞাসাও করিনি কাওকে। কি হবে গান শিখে? এই তো ভালো আছি। তবু নিজে ভাবতাম যে শব্দটা 'স' দিয়ে শুরু সেইটায় বোধহয় 'সা' বাজাতে হয়। কি সব অদ্ভুদ ভাবনা ছিলো আমার!
তবু বুঝতাম আমি গান ভালোবাসি। সুরের স্বর না বুঝলেও মন ছুঁয়ে যেত যে অনুভুতি, টের পেতাম ঠিকই। তাল খেলে যেত ঠিক রক্তর তালে তালে। তাই হয়ত একদিন লাজুক মুখে কলোনির বাচ্চাদের অনুষ্ঠানে গানও গেয়েছিলাম একটা, পুরস্কারও পেয়েছিলাম প্রতিযোগী কম থাকার সুবাদে। তারপর আর গান নিয়ে ভাবিনি, ভাবা হয়ে ওঠেনি আর, শুধু শুনেছি মন পুরায়ে। বাসার হারমোনিয়ামটা আজ বোধহয় ঘুণে খেয়ে শেষ। আমাদের কারোরই গান শেখা হয়নি আর।
ক্যাম্পাসে এসে গানটা আরও ভালো ভাবে বুঝলাম মনে, কিছু গানের মানুষের সংস্পর্শে। গীটারের সুর বড় মধুর লাগতে লাগলো কানে। ভাবতাম, একটা গীটার পেলে গান শুরু করা যায়। গলায় তো আর গান হবে না, অন্তত গীটারের সুবাদে গানের দলে যদি জায়গা পাওয়া যায় খানিকটা। পারিনি, গীটার শেখাও আমার হয়নি ক্যাম্পাস জীবনে। তবু একজোড়া করতাল নিয়ে বসে যেতাম মাঝে মাঝে ওদের সাথে, অথবা খালি হাতে হাত তালি, তবু একটু গানের ছোঁয়ার জন্য তৃষ্ণা আমার আজীবন।
এখন যখন অনায়াসে কিনে ফেলতে পারি গীটার একটা, কিনেও ফেললাম একদিন, শিষ্যত্যও নিলাম এক ওস্তাদের। তবু সারাদিন অফিস শেষে বাসায় ফিরে দেখি, আমার ছোট বাসায় আমার রুমে চলছে বাসার একমাত্র বিনোদন টিভি। ছোট্ট বারান্দায়ও জায়গা হয় না আমার। ছোট্ট জগতটাতে আমার আর গীটার বাজানোর সময় হয় না, জায়গা হয় না কোথাও।
না, আমি পারিনি। গানের সাথে সুর মেলাতে আমি আজও পারিনি।
আলোচিত ব্লগ
আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন
সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?
সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে

এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ভূমিকা
মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন
আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন
আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।