somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রযুক্তিপণ্যের মূল্যঃ একটি বিশ্লেষণ

২৭ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশে প্রযুক্তিপণ্য তথা কম্পিউটার, ল্যাপটপ, নেটওয়ার্কিং সম্পর্কিত বিভিন্ন পণ্যের সহজলভ্যতা সম্পর্কে আমরা সবাই কমবেশী জানি । ঢাকায় প্রযুক্তিপণ্যের বাজার বেশ সরগরম থাকে বছরের পুরোটা সময় জুড়ে । প্রচুর বিক্রয়ও হয়ে থাকে । কিন্তু এখানে আন্তর্জাতিক বাজারের তুলনায় কেমন মূল্যে পন্যসমুহ বিক্রয় করা হয়ে থাকে, তা কি সাধারণ মানুষ জানে ? এই বিষয়টি নিয়ে আগে কখনোই মাথা ঘামাইনি । কিন্তু সাম্প্রতিক সময়ে ইন্টেল এর দ্বিতীয় প্রজন্মের প্রসেসর বাজারে এল বলে এই পণ্যটি নিয়ে অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম । অত্যন্ত শক্তিশালী এই প্রসেসরের বিভিন্ন রিভিউ দেখে আমার মত অনেকেই আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন এই পণ্যটির জন্য ।

১৩ তারিখ থেকে বিসিএস আইটি মেলা শুরু হয়। এজন্য খুব দ্রুতই চলে আসে এই প্রসেসরগুলি । কিন্তু আন্তর্জাতিক বাজারের সাথে মূল্যের পার্থক্য যখন আমার চোখে পড়ে, তখন আক্কেল গুড়ুম হওয়া ছাড়া কোন উপায় ছিল না ।

Intel Core i5 2400 এই প্রসেসরটির মূল্য 195 - 199.99 USD ।
এই মূল্যকে টাকায় পরিণত করলে হয় 14000-14100 টাকার মত।
যেহেতু আমাদের দেশে প্রযুক্তিপণ্যের উপর কোন ট্যাক্স নেই, সেহেতু ওইদিক থেকে মূল্য বাড়ারও প্রশ্ন আসে না । তাই সঙ্গতভাবেই এই পণ্যের মূল্য খুব বেশী হলে ১৪৫০০ এর মত হতে পারে, আমার এমন ধারনাই ছিল । কিন্তু যখন বাজারে যেয়ে এর মূল্য দেখি, হাঁ করে তাকিয়ে ছিলাম । মাত্র ১৬৯০০ টাকা । এর পেছনে কারণ কি ? USD তে হিসাব করলে হয় 238.62 $ । নিট ৪০ ডলার বেশী । কোন ট্যাক্স দিতে হয় না, মাশুল নেই । এরপরেও এত বেশী মূল্য ? এ নিয়ে ঘাটাঘাটি করতে যেয়ে AMD প্রসেসরের ক্ষেত্রেও একই ব্যাপার দেখি ।

AMD Phenom II X6 1090T এই প্রসেসরটি আমাদের দেশে বিক্রি করা হচ্ছে ২০৮০০ টাকায় । অথচ আন্তর্জাতিক বাজারে এর মূল্য 230 USD বা ১৬৩০০ টাকা । এভাবে মেইনবোর্ড, র‍্যাম, মনিটর, পাওয়ার সাপ্লাই, ল্যাপটপ ইত্যাদি সব পণ্যের দামেই এইরকম আকাশ ছোঁয়া পার্থক্য ।

এভাবে মানুষের কাছ থেকে ডাকাতি করছে প্রযুক্তিবাজারের ব্যবসায়ীরা ? এর একটি বিহিত করা প্রয়োজন নয় কি ?

বাংলাদেশে পণ্যের দাম দেখার জন্য ভিসিট করুনঃ বাংলাদেশে প্রসেসরের মূল্য

আর আন্তর্জাতিক বাজারে মূল্যের জন্য দেখুনঃ

আন্তর্জাতিক বাজারে প্রসেসরের মূল্য
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×