somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাম্বালিগের ভয়াবহ সন্ত্রাস, মনজুরের কর্মীকে কোপাল আওয়ামী সন্ত্রাসীরা, কাউন্সিলর প্রার্থীর বাসায় গিয়ে হুমকি

২৬ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলমের নির্বাচনী পোস্টার লাগানোর সময় গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের বায়েজিদ এলাকায় যুবদলের এক কর্মীকে কুপিয়ে আহত করা হয়েছে। সরকার-সমর্থক ক্যাডাররা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া বিকেলে বায়েজিদ এলাকায় বিএনপি-সমর্থিত সংরক্ষিত নারী ওয়ার্ডের (১, ২, ৩) কাউন্সিলর পদপ্রার্থীর বাসায় গিয়ে পরিবারের সদস্যদের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা।
নগর বিএনপির নেতারা অভিযোগ কছেন, পুলিশি অভিযান ও সন্ত্রাসী হামলার কারণে দলের নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তাঁরা বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছেন।
গত শুক্রবার দিবাগত রাতে পুলিশের অভিযানে দলের আট নেতা-কর্মী গ্রেপ্তার এবং অনেকের বাসায় পুলিশ অভিযান চালানো হয়েছে বলে বিএনপির নেতারা দাবি করেছেন। তবে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার জানান, নাশকতা, ভাঙচুর ও সহিংসতার মামলায় শুক্রবার রাতে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যা সোয়া ছয়টায় বায়েজিদ থানার সিঅ্যান্ডবির বিআরটিসি গলি এলাকায় সরকার-সমর্থক ক্যাডাররা গাড়িতে করে এসে যুবদলের কর্মী খোরশেদ আলমকে কুপিয়ে আহত করে। তিনি সেখানে মনজুর আলমের নির্বাচনী পোস্টার লাগাতে ব্যস্ত ছিলেন। তাঁর পিঠে দুটি ও মাথায় একটি কোপ লেগেছে। গুরুতর অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার বিষয়ে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক বলেন, ‘সন্ত্রাসী সিরাজের নেতৃত্বে দুর্বৃত্তরা খোরশেদের ওপর হামলা চালায়। গত শুক্রবার খোরশেদের কাছে চাঁদা দাবি করেছিল সিরাজ। চাঁদা না পেয়ে এই হামলা হয়েছে।’
এর আগে বেলা তিনটার দিকে বায়েজিদ এলাকায় সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাসিমা আলমের বাড়িতে সশস্ত্র যুবকেরা হানা দেয়। তাঁর স্বামী শাহ আলম জানান, আট-নয়জন যুবক মাইক্রোবাসে করে আসে। বাসায় ঢুকে তাঁকে অশ্রাব্য ভাষায় গালাগাল করে ও হুমকি দেয়। তাদের তিনজনের হাতে পিস্তল ছিল। বাসায় বিএনপি বা জোটের কোনো নেতা-কর্মীকে দেখা গেলে তাঁকে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়।
কাউন্সিলর পদপ্রার্থী নাসিমা আলম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘সশস্ত্র যুবকেরা সরকার-সমর্থক। দুজনকে আমার স্বামী চিনেছে। আমরা এ ব্যাপারে পুলিশকে জানিয়েছি।’
এ বিষয়ে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক বলেন, ‘আমরা এ রকম অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। কাউকে সেখানে পাওয়া যায়নি। তবে নাসিমার স্বামীর সঙ্গে পাড়ার কিছু লোকের বিরোধ আছে বলে শুনেছি।’
বিএনপি সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতে হালিশহর থানা বিএনপি নেতা আবুল কালাম আজাদ, চকবাজার থানা যুবদলের নেতা এমদাদুল হক বাদশা, দেওয়ানবাজার বিএনপি নেতা আসাদ মোহাম্মদ ও এজাজ মোহাম্মদ, শ্রমিক দলের নেতা জহিরুল ইসলাম, বিএনপির কর্মী কাজী আনসারুল হক, মোহাম্মদ আলমগীর ও রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলমের প্রধান নির্বাচনী এজেন্ট ও নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘পুলিশ আমাদের আটজনকে গ্রেপ্তার করেছে। আরও অনেক নেতা-কর্মীর বাড়িঘর তছনছ করেছে। সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী নাসিমার বাড়িতে সশস্ত্র সন্ত্রাসীরা হুমকি দিয়ে এসেছে। বায়েজিদ এলাকায় যুবদলের এক কর্মীকে সরকার-সমর্থক ক্যাডাররা কুপিয়ে আহত করেছে।’
তবে নগর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ফয়সল ইকবাল চৌধুরী দাবি করেছেন, বায়েজিদ এলাকায় নারী প্রার্থীর বাড়িতে হানা এবং বিআরটিসি গলিতে যুবদলের কর্মীর ওপর হামলা অন্তর্দলীয় কোন্দলের কারণে ঘটেছে। তাঁর বক্তব্য, বিএনপির কোন্দলের দায় আওয়ামী লীগের ওপর চাপিয়ে দিয়ে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে।
এদিকে পুলিশের গ্রেপ্তার অভিযানের প্রতিবাদে গতকাল চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের আহ্বায়ক আবুল কালাম আযাদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করেছেন। তাঁরা এ ব্যাপারে পুলিশের আচরণে ক্ষোভ প্রকাশ করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। মনজুর আলম চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের ব্যানারে নির্বাচন করছেন।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, ‘উন্নয়ন আন্দোলনের নেতারা আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে আমরা ব্যবস্থা নেব।’
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×