somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চট্টগ্রাম বাসীর জন্য দেশনেত্রীর চিঠি

২৬ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বীর চট্টলার সংগ্রামী জনগণের প্রতি আমার বিনীত অনুরোধ- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে ১৯৭১ সালে মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং ১৯৮১ সালের ৩০শে মে এই চট্টগ্রামের সার্কিট হাউজেই তিনি শাহাদত বরণ করেছিলেন।
শহীদ জিয়ার পবিত্র রক্তে রঞ্জিত চট্টগ্রাম মহানগরীর সঙ্গে তাই আমার রয়েছে আত্মার সম্পর্ক। চট্টগ্রামের মাটি ও মানুষের সঙ্গে আমার সেই বিশেষ সম্পর্কের কারণেই চট্টগ্রামকে আমি দেশের বাণিজ্যিক রাজধানী করেছি। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে চট্টগ্রামে তৃতীয় কর্ণফুলী সেতু, আমব্রেলা প্রজেক্টের মাধ্যমে সিটি করপোরেশনকে ৯৩ কোটি টাকার বিশেষ থোক বরাদ্দ দিয়ে রাস্তাঘাটের উন্নয়ন, খাজা রোড, কে.বি. আমান আলী রোড, চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, আধুনিক রেলওয়ে স্টেশন, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, বন্দরে গেন্ট্রিক্রেন সরবরাহ ও নিউমুরিং কন্টেইনার টার্মিনাল নির্মাণ, চট্টগ্রাম শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা, মেডিক্যাল কলেজে উন্নত চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, চাক্তাই খাল খনন করে তলা পাকাকরণ করা, চিটাগাং ওয়ার্ল্ড ট্রেড সেন্টার প্রতিষ্ঠার জন্য জমি বরাদ্দ, স্টেডিয়ামের উন্নয়ন, বন্দর হতে ফৌজদারহাট পর্যন্ত টোল রোড নির্মাণকাজ সম্পন্ন করেছিলাম। এগুলো ছাড়াও ছোট-বড় আরও অসংখ্য প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রামে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন করেছি। মহান আল্লাহতায়ালা ভবিষ্যতে সুযোগ দিলে আমরা চট্টগ্রাম মহানগরীর আরও উন্নয়নে বিশেষ উদ্যোগ নিবো ইনশাআল্লাহ। চট্টগ্রাম সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে মনজুর আলম মনজুকে আমি, আমাদের দল বিএনপি এবং ২০দলীয় জোটের পক্ষ থেকে সমর্থন দিয়েছি। মনজুর আলম বিগত দিনে মেয়র থাকাকালে আমি তাকে নগর ভবনকে দলমতের ঊর্ধ্বে রেখে নগরবাসীর সেবা ও উন্নয়ন করার জন্য উপদেশ দিয়েছিলাম এবং মনজুর আলম তা রক্ষা করেছেন। মনজুর আলম একজন সৎ, নির্লোভ, অমায়িক ও যোগ্য ব্যক্তি। তিনি মেয়র নির্বাচিত হলে অতীতের ধারাবাহিকতায় দলমতের ঊর্ধ্বে ওঠে মহানগরীর উন্নয়ন ও নগরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন। সময় স্বল্পতার কারণে আমি নির্বাচনী প্রচারণার জন্য চট্টগ্রাম আসতে পারিনি। আশাকরি, আপনারা আমার এই অনিচ্ছাকৃত অক্ষমতাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত চট্টগ্রাম মহানগরীর সকল মুরব্বি, মা, ভাই ও বোনদেরকে আমার সালাম জানাচ্ছি এবং ২৮শে এপ্রিলের নির্বাচনে মেয়র পদে মনজুর আলম মনজুকে কমলালেবু মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদেরকে লাখো শহীদের রক্তে অর্জিত মাতৃভূমিকে একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ার এবং চট্টগ্রাম মহানগরীকে একটি সুন্দর, স্বাস্থ্যকর, নিরাপদ ও উন্নত মহানগরে পরিণত করার তৌফিক দিন



চিঠি পাঠানোর বিষয়টি স্বীকার করে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস মানবজমিনকে বলেন, চট্টগ্রামে বিএনপি চেয়ারপারসনের জনসভা করার কথা ছিল। কিন্তু সময়ের কারণে তিনি যেতে পারেননি। তাই চট্টগ্রামের নগরবাসীর উদ্দেশে তিনি একটি চিঠি পাঠিয়েছেন। চট্টগ্রাম বিএনপির অন্যতম কাণ্ডারি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ম্যাডামের চিঠিটি পাঠানো হয়েছে শুক্রবার রাত একটায়। এই সময় তার সঙ্গে অনেক কথাও হয়েছে। তিনি চট্টগ্রামে মনজুর অবস্থানে সন্তোষ প্রকাশ করেছেন। নোমান আরো বলেন, খালেদা জিয়ার চিঠি নিয়ে শহরজুড়ে আলোচনা চলছে। নেতাকর্মীরাও যেন প্রাণ ফিরে পেয়েছেন। তবে আমরা শঙ্কিত সরকারদলীয় প্রার্থীর পক্ষে যেভাবে পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশন কাজ করছে তাতে সুষ্ঠু ভোট আদৌ হবে কিনা। চট্টগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী শাহাজান জুয়েল বলেন, চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সিটি নির্বাচনে কাজ করছে। বিএনপি চেয়ারপারসনের আহ্বানে দলের নেতাকর্মীরা আরও আনুপ্রেরেনা জোগাবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×