
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ক্যান্টিনের ছাত্রলীগের নেতাকর্মীদের খাবারের বকেয়া প্রায় দুই লাখ টাকা পরিশোধ না করায় ক্যান্টিনটি বন্ধ করে দেয়া হয়েছে। গত শুক্রবার দুপুরে ক্যান্টিন মালিককে মারধর করার পর ক্যান্টিনটি বন্ধ করে দেয়া হয়েছে বলে জানা গেছে। ওই ক্যান্টিন থেকে ছাত্রলীগ নেতাদের অনেকগুলো রুমে খাবার পাঠাতে হত বলে হলের সুত্রগুলো জানিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, হলের ক্যান্টিন থেকে ছাত্রলীগ নিয়ন্ত্রিত প্রায় ২০টিরও বেশি রুমে নিয়মিত তিনবেলা খাবার পাঠাতে হত ওই ক্যান্টিন থেকে। অনেকে এর টাকা পরিশোধ করত অনেকে করত না। এতে প্রায় দুইলাখ টাকার মতো বকেয়া হওয়ায় ক্যান্টিন মালিক কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ওই রুমগুলোতে খাবার সরবরাহ বন্ধ করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার দুপুরে হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী হাসিব ক্যান্টিন মালিক সাহাবুদ্দীনকে মারধর করে। এর জেরে পরে অনির্দ্দিষ্টকালের জন্য ক্যান্টিনটি বন্ধ করে দেয়া হয়।
এদিকে ক্যান্টিন বন্ধ করে দেয়ার ফলে হলের হাজারেরও অধিক শিক্ষার্থীর খাবার খেতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
জানা গেছে, ওই ক্যান্টিনে হলের পদধারী প্রায় দশজনেরও অধিক ছাত্রলীগ নেতার এক হাজার টাকা থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত বাকি হয়ে গেছে।
এ বিষয়ে জানতে ক্যান্টিন মালিক সাহাবুদ্দীনকে ফোন দেয়া হলেও তা বন্ধ পাওয়া যায়।
এছাড়া অনেক শিক্ষার্থী ক্যান্টিনটিতে নিম্নমানের খাবার পরিবেশন করা হয় বলেও অভিযোগ করেছেন। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন।
হলের প্রভোস্ট অধ্যাপক ড. জিয়া রহমান নয়া দিগন্তকে বলেন, এটা একটা সাময়িক সমস্যা। আমরা সব ঠিক করে ফেলব। ক্যান্টিন মালিক গরিব মানুষ তার কোনো ক্ষতি হতে দেয়া হবে না। এছাড়া যে বা যারা এই সমস্যাগুলো সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



