somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাত পা কেটে , চক্ষু উপড়ে ফেলে দানবেরা চায় ক্ষমতা চিরস্থায়ী করতে ( রিপোস্ট )

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



খুন করবার আগে আগে হাত কেটে নেয়া, চোখ তুলে ফেলা, পুলিশের এইসব সাইকোপ্যাথিক আচরণ, এই হত্যা, এই বর্বরতা, এর নাম মুক্তিযুদ্ধের চেতনা হতে পারেনা। কখনই না। যদি এরই নাম মুক্তিযুদ্ধের চেতনা হয়ে থাকে তবে সেই চেতনায় অন্তরের অন্তস্থঃতল থেকে স্রেফ ঘৃণা। আশারাখি এই চেতনাকে প্রজন্মের পর প্রজন্ম ঘৃণাভরে প্রত্যাখ্যান করে যাবে।
.

সোহান নামের এই ফুটফুটে বাচ্চাটির বয়স ষোলো। ফেইসবুকে এর এই ছবিটি এবং মাঠে পড়ে থাকা লাশের ছবি ভেসে বেড়াচ্ছে। একে খুন করেছে আওয়ামী পুলিশ বাহিনী। আগেই ধরে নিয়ে যাওয়া হয়েছিলো। ১২ দিন আগে পুলিশ তাকে তুলে নেয়, স্থানীয় দোকান থেকে। পুলিশ তাকে তুলে নেওয়ার বর অস্বীকার করতে থাকে! মা কান্নাকাটি করে,সংবাদ সম্মেলন করেন। নাহ, ফলাফল শূন্য! গতকাল তার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়!
.

লাশের ছবি দেখে আমার বিশ্বাস হয়নি। বিশ্বাস হয়নি এ কারণে যে, লাশের একটি হাত কাটা, চোখ দুটো উপড়ানো। অর্থাৎ, মেরে ফেলবার আগে এর একটি হাত কাটা হয়েছে কনুই পর্যন্ত। চোখ দুটো উপড়ানো হয়েছে। তবুও যখন দম ফুরোচ্ছিলো না তখন গুলি করে মৃত্যু নিশ্চিত করেছে বাংলাদেশ সরকারের পুলিশ বাহিনী। পত্রিকা মারফত জানলাম, ছেলেটির মা আহাজারি করে বলছেন, মারবেই যখন আমার বাবুরে তাইলে চোখ দুইটা তুইলা নিলো ক্যান বাবুর?
.

এইসব দেখে শুনে বিশ্বাস করতে পারিনি যে, এটি কি করে সম্ভব? একটি সরকার কতটা হিংস্র হলে মাত্র ষোলো বছরের একটি ছেলেকে বিরোধীদল করবার অপরাধে পৃথিবীর ভয়াবহতম নৃশংসভাবে কানিবালিজমিয় কায়দায় হত্যা করতে পারে! আপনার বিশ্বাস হয়? ভাষার মহামারীতে আর শব্দ খুঁজে পাইনা সেই ঘৃণা প্রকাশে

শামীম ওসমানের চেয়েও বড় অপরাধ করেছে সোহান। শিবিরকর্মী!
জানি, বিচার হবে না।কে বিচার করবে? বিচারকই যে খুনী!
...কিন্তু সুস্থ বিবেকবান মানুষদের কাছ থেকে অন্তত প্রতিবাদ আশা করেছিলাম।

যারা এই হত্যা নিয়ে চুপ আছে, এমনকি মনে মনেও ঘৃণা জানায়নি, আমরা তাদেরকে অভিশাপ দিচ্ছি না, সত্যিই অভিশাপ দিচ্ছি না। দোয়া করছি, আপনারা ভালো থাকুন। আপনাদের ছেলেরা ভাইয়েরা ভালো থাকুক।
তবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি যেই দলই করুন না কেন, যতই "নিরপেক্ষ" হোন না কেন, একদিন এ বিপদ আপনার ঘরেও আসবে!
.
স্থানীয় এমপির কাছে গিয়েছিলো, সোহানের এলাকার তিন শতাধিক মানুষ। তারা কথা দিয়েছিলো, ভবিষ্যতে তারা সবাই আওয়ামিলিগ করবে, তবুও সোহানকে যেন ফিরিয়ে দেওয়া হয়। আহ, আকুতি!
এমপি জবাব দিয়েছেন, আওয়ামিলিগ করার লোকের অভাব নাই!

আর কি ঘটলে তাকে নৃশংসতা বলে, আর কত প্রান গেলে মানবাধিকার লংঘিত হয়,আর কিভাবে কি ঘটলে দ্রুত বিচার চাওয়া যায়, আর কিভাবে কি হলে গনতন্ত্র আর স্বৈরাচার প্রার্থক্য করা যায়, আর কত মানুষ মরলে ঘৃনা কে প্রতিঘাতে রূপ দেওয়া যায়।আমি জানি না,আমি আসলেই জানিনা।আমি বাকরূদ্ধ।

Elora Zaman
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

দায়বদ্ধতা: আমরা সবাই ইনসাফের লোক—যতক্ষণ না নিজের স্বার্থ ছাড়ার প্রশ্ন আসে!

লিখেছেন জুয়েল তাজিম, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৪

একজন মানুষ অসুস্থ বোধ করছেন। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কাতর কণ্ঠে বলছেন, একটু বসতে দেবেন? শরীরটা ভালো লাগছে না। আশপাশে মানুষ আছে, আসন আছে, চলমান ট্রেন আছে—শুধু তাঁর জন্য একটু জায়গা... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

এক সেকেন্ডের নেই ভরসা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৩


সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন

অসমাপ্ত নীহারিকা - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৭



বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে... ...বাকিটুকু পড়ুন

×