‘আমার স্বামী বিএনপি করে তাই আওয়ামী লীগের লোকেরা পুলিশে ধরিয়ে দিয়েছে। কিন্তু আমাদের তিন পুকুরের মাছের কি দোষ, তারা কি বিএনপি করে, বিষ দিয়ে মাছগুলো মারল কেন?
এই জালিম সরকারের দ্বারা নির্যাতিত হাজার হাজার পরিবারের একজন জাতির কাছে এ প্রশ্ন তুলেছেন .. আর তিনি হলেন ঝিনাইদহ সদর উপজেলার উদয়পুর গ্রামের মাছচাষী রাজ্জাক হোসেনের স্ত্রী বিথি খাতুন।
তিনি জানান, রাজ্জাক হোসেন বিএনপি করায় গত মঙ্গলবার তাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে স্থানীয় ক্ষমতাসীন আওয়ামী লীগের গুন্ডা বাহিনী ।
এর তিনদিন পর শুক্রবার ভোর রাতে একই ব্যক্তিরা রাজ্জাকের তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ঐ এলাকাবাসীর প্রশ্ন সরকারতো অনেক মানুষদের ক্ষতিপুরণ দেয়। আঃলীগের কারনে আমরা অনেক পরিবার পথের ফকিরের পরিনত হয়েছি। আমাদের এই পরিবার গুলিওতো এই দেশের মানুষ এখন আমাদের ক্ষতিপুরণ কে দেবে ??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




