somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্লিজ সালাউদ্দিন কে ফিরিয়ে দিন, অপরাধী হলে আইনে সোপর্দ করুন, গুম করে ফেলবেন না

০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুধু সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দলের কর্মসূচি ঘোষণার একপর‌্যায়ে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ সেই যে নিখোঁজ হলেন, ২৯ দিন পার হয়ে গেলেও তাঁর হদিস পাওয়া গেল না। মঙ্গলবার তাঁর স্ত্রী দ্বিতীয় দফা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়েছেন। স্মারকলিপি দিয়েছেন। তাঁর অভিযোগ, ডিএমপি একটি কমিটি গঠন করলেও কোনো উদ্যোগ নেই। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলছেন, তাঁকে ধরে নিয়ে যাওয়ার সময় আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক গাড়ি ছিল। তা ছাড়া এর আগে তাঁর দুই গাড়িচালক ও ব্যক্তিগত সহকারীকে ডিবি গ্রেপ্তার করেছে। পুলিশ যে হন্যে হয়ে সালাহ উদ্দিনকে খুঁজছিল, তাতে সন্দেহ নেই।


সালাহ উদ্দিনকে খোঁজাখুঁজির উদ্যোগও নেই


বুধবার প্রথম আলোয় আরেকটি খবর নাগরিকদের চরম উদ্বেগের কারণ হয়ে উঠেছে। রংপুরের মিঠাপুকুর উপজেলার এক গ্রামের এক ব্যক্তিকে শুধু নয়, তাঁর স্ত্রী ও তাঁদের গৃহকর্মী নারীকেও র‌্যাবের পরিচয়ে সাদাপোশাকের কিছু লোক উঠিয়ে নিয়ে গেছে। তিন মাস ধরে তাঁরা নিখোঁজ। পরিবারের পুরুষ সদস্যরা এখনো ভয়ে পালিয়ে থাকছেন। এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। র‌্যাব, থানা, পুলিশ নাকি কিছু জানে না। এমনকি থানা মামলাও নেয় না; বরং একটি বাসে পেট্রলবোমা হামলায় ছয়জন নিহত হওয়ার ঘটনায় নাকি র‌্যাব তাঁদের খুঁজছে বলে জানিয়েছে। এই অবস্থায় কে তাঁদের উঠিয়ে নিল, তা যদি র‌্যাবও না জানে, কে জানবে? প্রত্যন্ত কিছু গ্রামে অবস্থা এতটাই খারাপ যে গৃহবধূ ও গৃহকর্মী নারীরাও ‘নিখোঁজ’ তালিকা থেকে বাদ যান না।
এর আগে বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হয়েছেন। প্রায় তিন বছর পার হয়ে গেল। এসব ঘটনায় ‘কিছু জানি না’ বলে র‌্যাব বা পুলিশের দায় এড়ানোর কোনো সুযোগ নেই। দেশে ও বিদেশে এগুলো ‘গুম’-এর মতো অপরাধ হিসেবেই চিহ্নিত হচ্ছে। শত চেষ্টায়ও সরকার এর দায়িত্ব এড়াতে পারে না। কারণ, নাগরিকদের নিরাপত্তা দেওয়া সরকারের অন্যতম দায়িত্ব। ‘নিখোঁজ’ বলে গণতন্ত্রে কিছু থাকতে পারে না।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×