somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভিনন্দন হাম্বালিগ, তোমরাই জয়ী

৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমেই বলে রাখি, শেখ হাসিনা খুব একরোখা মানুষ। যা বলেন করে ছাড়েন।
সিটি কর্পোরেশন নির্বাচন শেষ। নির্বাচনে কি হয়েছে এই নিয়ে বিশদ কিছু বলার নেই। সবাই তা দেখেছে - জেনেছে। কিন্তু দেখা আর জানাটাই কি সব?
এখন প্রশ্ন হচ্ছে, বিএনপি কি করবে ?
বিএনপি করতে পারে -
১.তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।
২.২/৩ দিন হরতাল।
৩.কয়েক মাসের অবরোধ - অসহযোগ ।
১ করে কোন লাভ নেই। ২-৩ অলরেডি করা হয়ে গেছে। ফলাফল শুন্য।
কিন্তু কিছুই কি করার নেই ?
আছে। আবার লেখা প্রথম লাইনে ফেরত যান - শেখ হাসিনা খুব একরোখা মানুষ। যা বলেন করে ছাড়েন।
কিন্তু এই শেখ হাসিনাকেও তার শাসনামলে নিজের সিদ্ধান্ত থেকে ফেরত আসতে হয়েছে। কখন ?
মনে পড়ে আড়িয়াল বিলে শেখ মুজিবের নামে বিমান বন্দর স্থাপনের ঘটনা ? এলাকার মানুষ যখন দেখেছে তাদের রুটি-রুজি-বাসস্থান হুমকির মুখে তখন তারা নিজেদের অস্তিত্ব রক্ষায় মাঠে নেমে এসেছিল। সেদিনও , পূলিশ বা দালাল মিডিয়া - বুদ্ধিজীবিরা হাসিনার সাথেই ছিল। কিন্তু হাসিনাকে তার অবস্থান থেকে মাথা নিচু করে ফিরে আসতে হয়েছিল। সে ঘোষণা দিয়েছিল - জনগণ না চাইলে আড়িয়াল বিলে বিমান বন্দর হবে না।
বলা ভাল ঘোষনা দিতে বাধ্য হয়েছিল।
বিএনপির এখন যে অবস্থা , তাতে এই মুহুর্তে আর একটা সফল আন্দোলন করার সমর্থ তার নেই। বিএনপির দরকার একটা ব্রিদিং স্পেস। লজ্জা লাগলেও বলতে বাধ্য হচ্ছি, বিএনপির এই মুহুর্তে আওয়ামী লীগের সাথে একটা নেগোসিয়েশনে আশা উচিত।
বিএনপি আওয়ামী লীগকে বলবে ( একই সাথে তার বিদেশী বন্ধুদের) - আগামী ২০১৯ সাল পর্যন্ত তারা আর কোন সরকার পতনের আন্দোলন করবে না। বিনিময়ে আওয়ামী লীগও বিএনপির নেতাকর্মীদের নাম নতুন করে কোন মামলা দিয়ে হয়রানি করবে না। আগামী ২-৩ বছরে বিএনপি দলের নেতাকর্মীদের মামলাগুলি মিমাংসা করে নেবে। দল গুছিয়ে নেবে। বেশ অনেকগুলি আগাছা ছাটাই করবে। এবং জামাতের ব্যাপারে একটা সিদ্ধান্তে আসবে। একই সাথে বিএনপি আন্দোলন করবে স্থানীয় ইস্যু নিয়ে, যে ইস্যু সরাসরি মানুষের রুটি-রুজি-বাসস্থান এর সাথে সম্পর্কিত। যত বেশি বিএনপির সাথে সাধারণ মানুষের মিশ্রন ঘটবে , যত বেশি বিএনপি সাধারণ মানুষের ইস্যু আপন করে নেবে , তত বেশি সাধারণ মানুষ বিএনপির ইস্যু , বিএনপিকে আপন করে নেবে।
আপনি আমার পেটের ভাত , পরার কাপড় আর মাথার উপরের ঘরের চালের জন্য রাস্তায় নেমে গুলি খেলে আমিও আপনার নিরপেক্ষ ভোটের অধিকারের জন্য গুলি খাব।
এই সত্যিটা বিএনপিকে এখন বুঝতে হবে।
জিয়াউর রহমান দলটা গড়েছিলেন মাইলের পর মাইল জমির আইলে, কাদামাটিতে হেঁটে।
এসি করা রুমে বসে নয়
কালেক্টেড
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫৮
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×