somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চবিতে ছাত্রলীগের লুটপাট, ক্ষতিপূরণ দাবি সাধারণ শিক্ষার্থীদের

২৩ শে মে, ২০১৫ রাত ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান ও আলাওল হলে লুটপাটের ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে শিক্ষার্থীদের ২১টি আবেদন জমা পড়েছে। গতকালের লুটপাটের ঘটনার জন্য সাধারণ ছাত্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রলীগকে দায়ী করছে। এদিকে ঘটনার তদন্তের জন্য হল দুটির পক্ষ থেকে পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছে।

গতকাল শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওই দুই হলে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা হল দুটি ছেড়ে পালিয়ে যান। সাধারণ শিক্ষার্থী ও হল কর্তৃপক্ষের অভিযোগ, এর পরপরই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা হল দুটিতে লুটপাট করেন।

এ এফ রহমান হল সূত্র জানায়, আজ শনিবার দুপুর ২টা পর্যন্ত ১৬ জন শিক্ষার্থী ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেছেন। এর মধ্যে নয়জন শিক্ষার্থী ল্যাপটপ হারানোর কথা বলেছেন। অন্যরা মুঠোফোন, টেবিল ফ্যান, নগদ টাকাসহ কাপড়চোপড় হারানোর কথা উল্লেখ করেছে। অন্যদিকে আলাওল হল সূত্র জানায়, এই হলে আবেদন জমা পড়েছে পাঁচটি। এখানেও ল্যাপটপ, মুঠোফোন, টেবিল ফ্যান লুটের কথা বলা হয়েছে।

ক্ষতিপূরণ চেয়ে আবেদন করা এ এফ রহমান হলের ৪৩৪ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী প্রসুন কুমার দাশ বলেন, ‘ঘটনার সময় আমি একটি অনুষ্ঠানে ছিলাম। পরে ঝামেলা শেষ হলে রাতে রুমে এসে দেখি দরজা ভাঙা। রুমে থাকা আমার ল্যাপটপ ও মডেম খুঁজে পাইনি।’

তদন্ত কমিটি: এদিকে গতকালের ঘটনা তদন্তের এ এফ রহমান হলের জ্যেষ্ঠ আবাসিক শিক্ষক মোহাম্মদ আমিনুর রহমানকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে আলাওল হলের জ্যেষ্ঠ শিক্ষক বখতেয়ার উদ্দিনকে প্রধান করে তিন সদস্য আরেকটি কমিটি গঠন করা হয়েছে। এফ রহমান হলের প্রভোস্ট স্বাক্ষরিত নির্দেশনায় কমিটিকে লিখিতভাবে বলা হয়, ‘ছাত্রলীগের একটি অংশের কতিপয় কর্মীরা হলের বিভিন্ন কক্ষ ভাঙচুর ও ছাত্রদের মালামাল লুটের মত ঘটনা ঘটিয়েছে।’ এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে সুপারিশসহ প্রতিবেদন পেশ করতে কমিটির সদস্যদের বলা হয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর ও সাধারণ সম্পাদক এস এম খসরুল আলম কুদ্দুসী এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়েছেন।
প্রথম আলো
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×