ঢাকা-আরিচা মহাসড়কে গার্মেন্টকর্মীকে চলন্ত বাসে ধর্ষণ করেছে বাসের চালক ও হেলপার
আমাদের মানিকগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-আরিচা মহাসড়কের মানরা এলাকায় বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে এক গার্মেন্টকর্মীকে চলন্ত বাসে ধর্ষণ করেছে বাসের চালক ও হেলপার। এ ঘটনায় চালক দিপু মিয়া (২৪) ও হেলপার আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে। মানিকগঞ্জ সদর সার্কেল এএসপি কামরুল ইসলাম জানান, ওই গার্মেন্ট কর্মী ঢাকার আশুলিয়া এলাকায় তৈরী পোশাক রপ্তানি কারখানায় কাজ করেন। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সাভারের নবীনগর থেকে গ্রামের বাড়ি ফরিদপুর যাওয়ার জন্য মানিকগঞ্জগামী শুভযাত্রা পরিবহনের একটি লোকাল বাসে ওঠেন। বাসটি মানিকগঞ্জে পৌঁছলে চালক জানান, বাসটি বিকল হয়ে গেছে। এতে বাসের সব যাত্রী নেমে যান। ওই যুবতী বাসের হেলপারের কাছে টাকা ফেরত চাইলে হেলপার ভাংতি নেই বলে মেয়েটিকে অপেক্ষা করতে বলে। এর কিছুক্ষণ পর বাসটি সচল হয়েছে বলে মেয়েটিকে গাড়িতে উঠতে বলে। মেয়েটি গাড়িতে উঠলে বাসটি ধীর গতিতে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। কিছুদূর যাওয়ার পর মানরা নামক স্থানে হেলপার বাসটি চালাতে থাকে আর চালক দিপু মিয়া মেয়েটিকে পেছনের সিটে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। ওই সময় মানরা এলাকায় রাস্তার পাশ থেকে এক হকার (বাদাম বিক্রেতা) হান্নান মিয়া গাড়ির জানালা দিয়ে ধস্তাধস্তির বিষয়টি দেখতে পেয়ে অন্য একটি বাসে চড়ে পিছু নেন। বাসটি মহাসড়কের মুলজান স্পিড ব্রেকারে গিয়ে ঘুরিয়ে পেছনের দিকে ফিরে আসে। ওই হকারও পেছনের গাড়ি থেকে নেমে অন্য আরেকটি গাড়িতে ওঠেন। এ সময় হেলপার মেয়েটিকে ধর্ষণ করে রাস্তার পাশে মানরা নামক স্থানে ফেলে রাখে। ওই হকার তখন মেয়েটিকে উদ্ধার করে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে এনে থানায় খবর দেন। এ সময় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় লোকজনের সহযোগিতায় বাসের চালককে ধরে মারধর করে হকার। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মেয়েটিকে উদ্ধার ও চালককে গ্রেপ্তার করে। পরে র্যাব-৪ হেলপারকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে বলে চালক স্বীকার করেছে। মেডিকেল টেস্টের জন্য মেয়েটিকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তথ্য সূত্রঃ http://www.shomoyerchithi.com/archives/200
আমার হারিয়ে যাবার গল্প
তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।
তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।
আমি... ...বাকিটুকু পড়ুন
আহলে হাদিস একটি সুনিশ্চিত পথভ্রষ্ট ও জাহান্নামী দল

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতাম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে তাঁর পথ... ...বাকিটুকু পড়ুন
মানব সভ্যতার নতুন অধ্যায়

আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন
ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!
কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!
ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!
জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!
মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।