somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত কাদের মোল্লা (বিস্তারিত)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একাত্তরের রাজাকার কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদ- দেওয়া হয়েছে। মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় দেন।

কাদের মোল্লার বিরুদ্ধে গণহত্যা, বুদ্ধিজীবী হত্যা, ছাত্র ও আইনজীবীসহ আরো অনেককে হত্যার মোট ৬টি সুনির্দিষ্ট অভিযোগের মধ্যে ৫টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

এসব অপরাধের দুইটিতে তাকে যাবজ্জীবন কারদ- ও তিনটি অপরাধে ১৫ বছরের সাজা দেওয়া হলো বলে মামলার রায়ে উল্লেখ করা হয়।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে এর আগে ২১ জানুয়ারি অপর যুদ্ধাপরাধী বাচ্চু রাজাকারের ফাঁসির রায় দেয় একই ট্রাইব্যুনাল।

মঙ্গলবার সকালে ট্রাইব্যুনাল-২ এর আদালত বসে ট্রাইব্যুনাল-১ এ। জনাকীর্ণ এই আদালতে কাদের মোল্লার মামলার রায় তিনটি অংশে ভাগ করে পড়ে শোনান ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি মজিবুর রহমান মিঞা ও বিচারক শাহীনুর ইসলাম।

কাদের মোল্লার বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধ কালে মানবতাবিরোধী অপরাধের ৬টি অভিযোগের মধ্যে ৫টিই প্রমাণিত হয়েছে। একথা তার বিরুদ্ধে করা মামলার রায়ে বলা হয়েছে।



বেলা সাড়ে ১০টায় এজলাসে হাজির করা হয় কাদের মোল্লাকে। এরপরপরই শুরু হয় রায়ের কার্যক্রম। শুরুতেই কাদের মোল্লা উঠে দাঁড়িয়ে বলেন, আমি কিছু বলতে চাই। বিচারপতি বলেন, আপনার কিছু বলার নেই, পরে বলবেন। কাদের মোল্লা জানতে চান কখন, রায় ঘোষণার পর। আদালত বলেন প্লিজ বসুনতো।

এরপর কাদের মোল্লা বসে পড়লে ১৩২ পৃষ্ঠায় ৪২৯টি অনুচ্ছেদের রায়টি তিন ভাগে ভাগ করে পাঠ শুরু হয়। প্রথমাংশ পাঠ করেন শাহীনুর ইসলাম।

শাহীনুর ইসলাম রায়ের প্রথমাংশ পাঠ করেন বেলা সোয়া ১১টা পর্যন্ত। এ অংশে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও সেসময় কাদের মোল্লার ভূমিকা বিশেষ করে ইসলামী ছাত্রসংঘের নেতা হিসেবে তার মুক্তিযুদ্ধবিরোধী সহিংস ও সশস্ত্র অবস্থান তুলে ধরা হয় এ অংশে।

তার পাঠ শেষ হলে সোয়া ১১টায় দ্বিতীয় অংশের রায় পড়া শুরু করেন বিচারপতি মজিবুর রহমান মিঞা। দ্বিতীয় অংশও পাঠ সম্পন্ন হয়ে পৌনে ১২টায়। এরপরপরই তৃতীয় ও চ’ড়ান্ত পর্ব পাঠ শুরু করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান।

কাদের মোল্লার বিরুদ্ধে আনা ৬টি অভিযোগের মধ্যে রয়েছে, কবি মেহেরুন্নেছাসহ বুদ্ধিজীবী হত্যা, পল্লবীর আলোকদি গ্রামে ৩৪৪ জনকে হত্যা, আইনজীবী-সাংবাদিক খন্দকার আবু তালেবকে হত্যা, বাংলা কলেজের ছাত্র পল্লবসহ সাত জনকে হত্যা, কেরাণীগঞ্জের শহীদনগর গ্রামের ভাওয়াল খান বাড়ি ও ঘাটারচরসহ পাশের আরো দু’টি গ্রামের অসংখ্য লোককে হত্যার ঘটনা।

এর মধ্যে ঘাটের চরের ঘটনা ছাড়া বাকি সবকটি অভিযোগ প্রমাণিত হয়েছে বলেই রায়ে বলা হয়েছে


খবরটি এই সাইট থেকে সংগৃহীত।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×