স্বাধীনতা রক্ষার্থে বিদেশী আগ্রাসনের বিরুদ্ধে যারা সোচ্চার তাদেরকে রাজনীতি থেকে উৎখাতের ষড়যন্ত্র হচ্ছে -মাওলানা নিজামী
গতকাল শনিবার পাবনা জেলার সাঁথিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলা ডাকবাংলো চত্বরে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা আমীর মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আবু তালেব মন্ডল, উপজেলা নায়েবে আমীর মোস্তাফিজুর রহমান ফিরোজ, সেক্রেটারি অধ্যাপক আকমল হোসেন, জেলা শিবির সভাপতি একরামুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দুই হাজার পুরুষ ও মহিলাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
মাওলানা মতিউর রহমান নিজামী বলেন, ইসলাম শুধু ধর্ম নয়। ইসলাম মানুষের সেবা করার প্রতি গুরুত্ব দিয়েছে। জামায়াতে ইসলামী এখন ক্ষমতায় নেই। আল্লাহকে খুশি করার জন্য জামায়াতে ইসলামী মানুষের সেবা করে যাচ্ছে। আর তারই অংশ হিসেবে জামায়াতের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। জামায়াতে ইসলামীসহ সকল ইসলামী দলকে হেফাজত করার জন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।
শিবিরের শীতবস্ত্র বিতরণ
ইসলামী ছাত্রশিবির সাঁথিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী। গতকাল শনিবার সকালে উপজেলা ডাকবাংলো চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ১২শ' ছাত্রের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় ছাত্রশিবিরের পাবনা জেলা সভাপতি একরামুল হক, উপজেলা শিবির সভাপতি নজরুল ইসলামসহ স্থানীয় জামায়াত-শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাওলানা নিজামী দেশ ও দশের জন্য কাজ করে যেতে সকলের কাছে দোয়া কামনা করেন।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।