somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অলস টাকা আছে? শেয়ার কেনার এখনই শ্রেষ্ঠ সময়.

২১ শে জানুয়ারি, ২০১১ সকাল ৮:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পোস্ট দিচ্ছি ভয়ে ভয়ে, বিরুদ্ধ বাতাসে বলাটা বেশিরভাগ সুখকর হয় না. কিন্তু সাহস পাচ্ছি +/- দিয়ে ভাসিয়ে দেয়ার দিন নাই বলে. রিস্ক নিলাম...

হ্যাঁ, এখনই কিনুন, এটাই শ্রেষ্ঠ সময়. শিরোনামের অলস টাকা-র বিষয়টি মনে রাখুন, ঋন/সুদ দিতে হবে এমন টাকা নিয়ে কখনও শেয়ার মার্কেটে আসবেন না. বর্তমান বাজার পরিস্থিতি খারাপ যাদের ইতোমধ্যে শেয়ার কেনা আছে তাদের, নতুন ক্রেতাদের জন্য সময়টা পোয়াবারর. আতন্কিত হবেন না, তবে বুঝেশুনে নামুন, একেবারে আনাড়ি হলে, সত্ ও সঠিক পরামর্শদাতা না থাকলে না কেনাই ভাল, সময় নিন. যারা অনেকদিন বাজারে আছেন, তাদের জন্যও টাকা থাকলে লস কমানোর সুযোগ এটা.

প্রথমত, শেয়ারমার্কেট বুঝে কিনুন. না বুঝলে বা কম বুঝলে ব্লগার ওরাকলের শেয়ার সংক্রান্ত পোস্টগুলি পড়ুন.

দ্বিতীয়ত, শুধুমাত্র অন্যের কথা না শুনে নিজে থেকে ভাল করে বুঝে কিনুন. অন্যের উপর ভর করে কিনতে হলে অমুক অত বেশি টাকা খাটিয়েছে বা অমুক অমুক হাউজের মাধ্যমে নিয়মিত গ্যাম্বিলিঙের তথ্য পায় বা ঐ শেয়ার বাড়বে বলে নিশ্চিত আওয়াজ আছে - এসব থেকে শতহাত দূরে থাকুন, এরা বরাবরই জেড ক্যাটাগরির বা ফালতু শেয়ারের নাম নেয়! তারা আওয়াজ আছে ছাড়া অন্য কোন যুক্তি দেখাতে পারে না. যারা আপনাকে মৌলভিত্তির শেয়ারের তথ্য দেবে, হিসাব করে দেখিয়ে বলবে যে, এই কোম্পানি গত কয় বছর এই এই হারে আয় করেছে, তাদের পিই, ডিভিডেন্ট রেশিও ভাল, এখন পর্যন্ত চলতি বছরের কোয়াটার্লি ইপিএস-এর ভিত্তিতে হিসাব করে দেখিয়ে বলবে সামনে এত পরিমাণ ডিভিডেন্ট দেবে বলে আশা করা যায়, এই সেক্টরে তাদের ডিভিডেন্টই সর্ব্বোচ্চ পর্যায়ের - হ্যা, এমন বিশেষজ্ঞের মতামত নিন ও এখনই কিনুন. বাজার পরিস্থিতির সুবিধার কথা না বললে বলতাম, আগে দুই মাস ডামি কেনাবেচা করে আইডিয়া পোক্ত করুন. রেকর্ড দরপতনের কারণে কেনায় কিছু ভুল করলেও ক্ষতির আশন্কা কম.

তৃতীয়ত, দৈনন্দিন কেনাবেচার শেয়ার কিনবেন না (এই পরামর্শ বর্তমান বাজার পরিস্থতিতে আবশ্য মান্য, বাজার স্বাভাবিক হলে পোর্টফোলিওতে দৈনন্দিন কেনাবেচার কিছু শেয়ার থাকতে পারে), ভাল ডিভিডেন্ট দেবে, পিই ভাল, ইপিএস ভাল - এমন শেয়ার কিনবেন. কারণ, বাজারের পূণরুত্থান দেরি হলেও কোম্পানির প্রফিটতো থেমে থাকবে না, আপনার ডিভিডেন্ট পাবেনই. তাছাড়া, এই ধাক্কায় গাড়ল ক্রেতাদের আশা করি কিছু চৈতন্য হবে ও ভাল ডিভিডেন্টঅলা শেয়ারের প্রতি আকর্ষণ, চাহিদা বাড়বে. এমন না যে, আপনাকে বোনাস খেতেই হবে, বরং রেকর্ড তারিখের ৪-৫ দিন আগে ভাল দামে (সাম্ভব্য বোনাসের কাছাকাছি এলে) বেচে দিয়ে প্রয়োজনে রেকর্ড তারিখের পর দাম পড়ে গেলে আবার কিনুন.

চতুর্থত, ফেব্রুয়ারির শেষেই মার্কেট ঘুরে দাড়াবে, দাড়াতেই হবে. মার্চ-এপ্রিল হল ডিভিডেন্ট ঘোষনার মৌসুম, যারা ডিভিডেন্ট বোঝে না, তারাও বোনাসের কথা শুনলে পাগলের মত শেয়ার কেনে, পাগলামির মাত্রা কমলেও পাগল কমবে না.

সবশেষে, মন্তব্যাঘাতের জন্য পিঠ পেতে রাখলাম.
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১১ সকাল ৯:৩৩
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন

আমার সমাধিতে কোনো ফলক রেখো না

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৪


আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।

কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

লিখেছেন জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৩



আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন

ফুনফুনা ফুন

লিখেছেন রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩



ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

×