রাত......গভীর রাত,
ক্লান্ত সবাই, শ্রান্ত সবাই,
নিশ্চুপ নিস্তব্দ প্রকৃতি।
রাত, এ যে গভীর রাত।
তবু কেন একা জেগে আছি আমি?
নিদ্রাহীন এ দুচোখে কেন স্বপ্ন সাজাই আমি?
অস্থির এ মন কিসের আশায় আজ,
এতো ব্যাকুল, এতো চঞ্চল??
কিসের মায়াডোর?? কিসের পিছুটান?
কে যেন গেয়ে যাচ্ছে গান।
বলছে...... যেওনা... যেওনা তুমি।
ভালবাসায় ভরিয়ে দেব, তোমার মন, তোমার প্রান।
কিন্তু কেন পিছু ফিরি না আমি?
কেন আমার হৃদয় ভরা অভিমান?
ভাবি একাকি,
একি আমার মনের গহিনে লিকিয়ে থাকা
চিরচেনা কোন স্বপ্ন?
নাকি এ আমার মনের ভুল?
ভেবে ভেবে মন তলিয়ে যায়, গভীর মন নদীতে
কিন্তু সে নদীর নেই যে কোন কূল।
তবে কি এ ভালবাসা???????
হ্যাঁ, এর ই নাম ভালবাসা।
কিন্তু এ কেমন ভালবাসা?
আমি ছুই না তারে, আমি দেখিনা তারে,
তবু এ মন চায়,
শুধু ভাবতে তারে...
কিন্তু এ কেমন ভালবাসা?
কে বলবে আমায় কোথায় রয়েছে সে?
কোথায় তার নীড়?
কেন সে আরালে থাকে?
ধরা দেয়না নিজেকে, আমার কাছে।
এ যে অদ্ভুত ভালবাসা।
কেউ কি বুঝবে এই অদ্ভুত সম্পর্ক?
এই অস্তিত্বহীন প্রেম? এই বর্ণহীন ভালবাসা?
কিন্তু আমি জানি, কত মধুর
কত সত্য, কত মধুর এ কল্পনাশা।
দুচোখ স্বপ্ন সাজায় তাকে নিয়ে।
অশ্রু-কমল মিশিয়ে
হাসি কান্না সব কিছুতে সে যে আছে জরিয়ে...
আমি হাসি না, আমায় হাসায় সে।
আমি কাঁদি না, আমায় কাঁদায় সে।
আমার অস্তিত্ব জুরে রয়েছে
শুধু সে আর সে...
আমি জানি, অদ্ভুত আমার ভালবাসা
কেউ বুঝবেনা, কেউ মানবে না, কেউ বুঝবে না,
কিন্তু আমি তাকে ভালবাসতাম, ভালবাসি, ভালবাসবো।
কারন, এই যে আমার
অদ্ভুত ভালবাসা............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




