hello....is it me you're looking for..
cause' i wonder where you are,
i wonder what you do
are you somewhere feeling lonely
or is someone loving you??
tell me how to win your heart
for i haven't got a clue
but let me start by saying,
i love you...
লিওনেল রিচির গান শুনছে মেঘা। ঘুম আসছে না তার। রাত প্রায় ২টা বাজে। কি আশ্চর্য, আজ ক্যান এতো অস্থির লাগছে?? এমন টা তো হবার কথা না। ল্যাপটপ বন্ধ করে মেঘা বিছানা গোছাতে শুরু করল। কাল অফিসে জেতে হবে। এখন না ঘুমালে হবে? এসব চার পাঁচ ভাবতে ভাবতে মেঘা বিছানা তৈরি করে ফেললো। লাইট বন্ধ করে টেবিল ল্যাম্প জালিয়ে দিলো সে। মোবাইল টা হাতে নিল। মেডিটেসন এর ভাল কিছু মিউজিক কালেকশন আছে তার। অফিস এর এক সিনিওর ভাইয়া দিয়েছে, বলেছে ঘুমাতে কাজে দেবে। সত্যিই বেশ কাজে দেয়। মেঘা কানে হেডফোন লাগিয়ে শুনতে থাকল। কিন্তু নাহ, আজ ভাল লাগছে না।শুয়ে পরল মেঘা...
কিছুখন এপাশ অপাশ করার পর উথে বসলো সে। বিছানার পাশে রাখা টেবিল এর পানির জগ শুন্য দেখে মেঘা রেগে গেল। বুয়া কে বলেছিল বার বার পানির জগ টা ভরে রাখতে। তবু কি করে সে এতো বর ভুল টা করে ফেললো? নিরুপায় মেঘা পানি ভরে এনে বিছানার পাশের জানালার দিকে তাকাল। বাইরে বেশ বর এক্তা চাঁদ দেখা যাচ্ছে। চাঁদ মেঘার খুব পছন্দ। এখন তার মনে পরে স্কুল এ যখন পরত সে, ডায়রি নিয়মইত লিখত। ছাদের আলতে ডাইরি লিখতে খুব ভালবাসত সে। কোথায় সেই ডাইরি গুলো? মেঘা খুজতে লাগলো, পেয়ে গেল। কথা কিছু রয়েছে এই ডায়রি তে, ভাল লাগা, মন্দ লাগা, কত অনুভূতি...
হঠাৎ চিৎকার শুনতে পেলো সে। মেঘা দউরে গেল বারান্দায়। কি আশ্চর্য, এতো রাতে এমন করে কেউ চিৎকার করে নাকি?
মেঘা দেখল তার ফ্ল্যাট এর বিপরীতমুখী এক ফ্ল্যাট এ স্বামী স্ত্রী ঝগ্রা করছে।
"কি অবস্থা দেখো, রাআত করেও এরা থামতে পারে না, unsocial creatures!!!! " বলে মেঘা।
"বাপরে, এত্ত রাগ তোমার? এ জন্যই রাতে ঘুমাতে পার না।" মুখে দুষ্ট হাসি নিয়ে বলল একটা ছেলে, ঠিক মেঘার পাশের ফ্ল্যাট থেকে।
মেঘা তাকাল ছেলেটার দিকে... শর্ট প্যান্ট, কাল রঙ এর গেঞ্জি, অগোছালো চুল, চোখে মোটা ফ্রেমের চশমা, হাতে জ্বলন্ত সিগারেট, তাকিয়ে আছে মেঘার দিকে...
চলবে...।...
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১২ রাত ২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




