ইটি ও আমি
২২ শে মে, ২০১৩ বিকাল ৫:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাবার সাথে যাচ্ছি ঢাকা
ট্রেনটা মৃদু দুলছে
ঘুমের নেশায় ঢুলু ঢুলু
চক্ষু দুটি ঢুলছে।
এমন সময় সামনে দেখি
দাঁড়িয়ে আছে ইটি!
অবাক হতে দেখে আমায়
হাসছে মিটি মিটি।
বললো যেচে, দিচ্ছে পাড়ি
মঙ্গলে সে আজই
সঙ্গে যাবার কথায় ত্বরিত
লাফ দিয়ে হই রাজি।
চুক্তি হলো দিনটা পেরুক
আসুক নেমে রাত্রি,
চুপকে চুপি হবো দুজন
রাতুল গ্রহের যাত্রী।
ঠিক তখনই উঠলো বেজে
ট্রেনের বিকট সিটি।
ইটি কোথায় দাঁড়িয়ে ওমা
টিকিটি বাবু টিটি!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রশ্নটা শুনতে বেশ ভারী আর দার্শনিক ঠেকছে, তাই না? সোশ্যাল মিডিয়ার ইনটেলেকচুয়াল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের গম্ভীর প্রফেসর , সবাই ইদানীং কপালে ভাঁজ ফেলে এই এক প্রশ্নই করছেন। নেপালের...
...বাকিটুকু পড়ুন
ছবিসূত্র আমার কিছু বলার আছে - কারণ আমি আমার মায়ের মেয়ে, এবং বুক চিতিয়ে কাঁধ সোজা করে দাঁড়িয়ে এই কথাগুলো বলার গভীর প্রয়োজন এই মুহূর্তে আমি বোধ করছি। সমগ্র পৃথিবীকে...
...বাকিটুকু পড়ুনআমাদের একজন ব্লগার মারা গিয়েছেন। কিন্তু, কেন যেন সামু'র প্রথম পৃষ্ঠায় শোকের কোন চিহ্ন দেখছি না! তাঁর সম্মানে কি অন্তৎঃ কিছু দিনের জন্যে সামুর ব্যানারে একটু পরিবর্তন আনা যেতো না?!... ...বাকিটুকু পড়ুন

আপনি ইরানের বিপক্ষে, আপনি নিরপরাধ নারী শিশু ও বৃদ্ধ অসুস্থ মানুষ হত্যার পক্ষে! - কারণ, আপনি অসুস্থ। মানসিক ভারসাম্যহীন। মানসিক ভারসাম্যহীনের সাথে হাসি মজা আলোচনা বিতর্ক কোনোটাই চলে না।...
...বাকিটুকু পড়ুনসামুতে আমার দশ বছর পূর্ণ। হঠাৎ গতকাল রাতে লক্ষ্য করে দেখলাম, দশ বছর পেরিয়ে দুই সপ্তাহ অতিক্রম করেছে।
আমি সাধারণত বছর শেষে বর্ষপূর্তি -মর্ষপূর্তি পোস্ট তেমন দেই না। এই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন