somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আত্নজ ও একটি মোটরবাইকের গল্প

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবে ঠিক মনে নেই তবে খুব সম্প্রতি কাগজের প্রথম পাতায় একটি খবর বেরিয়েছিল। মোটরবাইকের জন্য পুত্র তার বাবাকে হত্যা করেছে। ব্যস্ততার কারনে সংবাদের পুরোটা পড়া হয়নি। তবে মনে গেথে গেছে।

ইদানিং আমরা নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছি না। যখন তখন সামান্য কারনে নিজেদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। ফলশ্রুতিতে সৃষ্টি হচ্ছে না রকমের অনাকাঙ্খিত ঘটনা।

খবরের কাগজের ঐ সংবাদটা পড়ে অনেকদিন আগে হাড়িয়ে যাওয়া একজন মানুষের কথা মনে পড়ে গেল।

১৯ সেপ্টেম্বর, ১৯৯০। সদ্য যৌবনে পা রাখা একজন তরুন। আবেগের বশে এমন একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললো যার কারনে তার নিজের জীবন এবং পরিবারের স্বপ্ন দুটোই চিরতরে শেষ হয়ে গেল।

আমার মায়েরা ছিলেন চার ভাই বোন। প্রথমে বড় ভাই এরপর দুই বোন এবং সবশেষে ছোট ভাই। সবার ছোট হওয়ার কারনে বাবা মা এবং ভাই বোনের কাছে ছোট মামা অত্যাধিক প্রশ্রয় পেতো।

নানা কর্মসূত্রে রাজশাহী থাকার কারনে ছোট মামা এবং নানীকে ওখানে নিয়েছিলেন। মামাকে রাজশাহী সরকারী কলেজে এইচ.এস.সি ফাস্ট ইয়ারে ভর্তি করে দেন। পরিবারের বাকি সদস্যরা তখন খুলনাতে থাকতো। মামা যথারীতি রাজশাহীতে তার লেখাপড়া চালিয়ে যেতে লাগলেন। মামা খুব মিশুক স্বভাবের ছিলেন। অল্প সময়ের মধ্যে মানুষের সাথে বন্ধুত্ব তৈরি করতে পারতেন।

আমরা তখন খুলনাতে থাকতাম। ক্লাস থ্রীতে পড়ি। হটাৎ একদিন সকালে বড়মামা আমাদের বাসায় এসে আম্মুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন এলিট আর নেই। আত্নহত্যা করেছে। আমি বা আমরা ঠিক বুঝে উঠতে পারছিলাম না মামা কি বলছেন। কেন ছোটমামা আত্নহত্যা করতে যাবে ?

পরে জানতে পারলাম তার এক বন্ধুর মোটরবাইক ছিল। মামারও মোটরবাইক কেনার শখ হয়েছিল। নানার কাছে বায়না ধরেছিল। নানা বিভিন্ন কথা বলে বিষয়টা কাটাতে চেয়েছিলেন কিন্তু শেষ রক্ষা হয়নি। অত্যধিক জেদি হওয়ার কারনে নানার কোনো কথাই সে বুঝতে চায়নি। আবেগের বশে নিজের জীবনটা শেষ করে ফেললো।

আজ ২৬ বছর হয়েগেল। মামা মারা গেছেন। নানী মারা গেছেন তাও আজ ১০ বছর। নানার অনেক বয়েস হয়েছে। যে কোনো সময় আমাদের কাছ থেকে বিদায় নিতে পারেন। এই মানুষটা মারা যাওয়ার সাথে সাথে ছোটোমামার কথা সবাই চিরতরে ভুলে যাবে। যদি ছোটমামা বিয়ে করতো তাহলে তার সংসার হতো। বৌ বাচ্চারা থাকতো। তাকে মনে রাখার মতো কিছু মানুষ অবশিষ্ট থাকতো। এতবছর পর ভুলেই গেছিলাম যে আমার একটা মামা ছিল যে মারা গেছে।

১৮ থেকে ২২ বছরের এই সময়টা খুব সেনসেটিভ। মানুষের আবেগ খুব চরম পর্যায়ে থাকে। সে সামান্য কারনে যেকোনো অনাকাঙ্খিত পদক্ষেপ নিতে পারে। এই বয়সি ছেলে মেয়েদের বিষয়ে আমাদের আরো সতর্ক হওয়া দরকার।



শাম্মী নূর-এ-আলম রাজু
উত্তরা, ঢাকা।
২৫/০৯/২০১৬
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×