somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশপ্রেমিক ১১ জন যোদ্ধা খুঁজছি !

১৩ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুভেচ্ছা নিবেন। আমি লোরক সোসাইটির একজন উদ্যোক্তা বলছি। অনেক স্বপ্ন নিয়ে এই সংগঠন এর কাজ শুরু করেছিলাম। আমরা আমাদের পথচলা এক বছরের বেশি সময় অতিক্রম করেছি। এই এক বছর পর এসে দেখি এখানে শুধু আমি একাই কাজ করছি। যাদের নিয়ে শুরু করেছিলাম পথচলা তারা সবাই নিষ্ক্রিয় ও আগ্রহ হারিয়ে ফেলেছে। শুধু আমার একার পরিশ্রমে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আমরা চাই লোরক যেন বাংলাদেশের ফোকলোর সোসাইটি হিসেবে গড়ে উঠে। পৃথিবীর অনেক দেশে ফোকলোর সোসাইটি আছে কিন্তু আমাদের সংস্কৃতি এত সমৃদ্ধ হওয়া সত্বেও আমাদের দেশে কোন ফোকলোর সোসাইটি নেই। আমাদের দেশীয় পিঠা-পুলি এবং মিষ্টান্ন এর কত বর্নালি ইতিহাস অথচ পৃষ্ঠপোষকতার অভাবে এগুলো কদর হারাচ্ছে। আমাদের পুঁথি পাঠ স্বতন্ত্র কিন্তু এটাকে আমরা তুলে ধরতে পারছি না। লোরকের অনেক স্বপ্ন। এই স্বপ্ন পূরণ আমার একার পরিশ্রমে সম্ভব নয়।

তাই যারা দেশকে ভালোবেসে দেশের সংস্কৃতির জন্য কিছু করতে চান এবং সংস্কৃতি নিয়ে কাজ করার আগ্রহ আছে তারা লোরকের পরিচালনা পর্ষদে কাজ করতে পারেন। আমি চাই ১১ জন যোদ্ধা। ১১ একটি সুন্দর সংখ্যা তাই ১১ জন নিয়ে শুরু করতে চাচ্ছি। এই ১১ জন পরিচালক নিয়ে জয়েন্ট স্টোক কর্পোরেশন থেকে সোসাইটি হিসেবে লোরককে নিবন্ধিত করবো আমাদের পথচলাকে আরো বেগবান করার জন্য। ইতিমধ্যে আমাদের নামের নিবন্ধন হয়ে গেছে। আমাদের ০৫ (পাচঁ) জন উপদেষ্টা থাকবেন। এরমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যবসায়ী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব থাকবেন। যারা উপদেষ্টা হিসেবে লোরকে কাজ করতে আগ্রহী তারাও যোগাযোগ করুন। একদিন সময় দিন বিস্তারিত কথা বলি লোরক নিয়ে।

আমি বিশ্বাস করি লোরক একদিন অনেক বড় হবে। তখন অনেকেই আসবে লোরকে। কিন্তু লোরকের জন্মলগে যারা থাকবে তারাই সবচেয়ে বেশি আদৃত হবেন।

১১ জন যোদ্ধার প্রতিক্ষায় রইলাম।

মোহাম্মদ আলামিন
সভাপতি
লোকসংস্কৃতি রক্ষা করি (লোরক) সোসাইটি
ইমেইলঃ [email protected]
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

×