মরিলে কাঁন্দিস না আমার দায়........................।।
দুঃখিত স্যার, আপনার এই কথাটি রাখতে পারিনি।।আপনার কথা মনেহলে চোখ দুটি ঝাপসা হয়ে আসে, বুকের ভিতরটা কেমন জানি খালি খালি লাগে।।
ঝুম বৃষ্টিতে ভিজে অথবা কোন এক চান্নিপসর রাতে কিংবা ময়ূরাক্ষীর তীরে আপনাকে এখনও আমি খুঁজে বেড়াই।। আপনি কই স্যার???
স্যার, আমারও মনচায় কোনোএক গৃহত্যাগী জোছনার রাতে জাগতিক মায়াকে পেছনে ফেলে বেরিয়ে যাই।। স্যার, অদ্যাবধি জীবনের পথচলা শেষে এই মনেহয়- কোথাও কেউ নেই!! এই যেমন আপনি নেই.....................
নাহ স্যার, কথাটি পুরোপুরি সত্যি নয়।। আপনি আছেন আমাদের হৃদয় জুড়ে,
যেখানে আপনার উপস্থিতি আমি টেরপাই প্রতিটিক্ষণে।। তাই রবীন্দ্রনাথের ভাষায় বলে যাই- "চলে যাওয়া মানেই প্রস্থান নয়।।"
রাব্বুল-আলামিন আপনাকে জান্নাতবাসী করুক(আমিন)।।
শুভ জন্মদিন হে গল্পের জাদুকর.........।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



