আমি ভুলে যেতে চাই- আমি M.Sc(Physics)-তে ফাস্টক্লাস পাওয়া একজন অপদার্থ যুবক।।
আমি ভুলে যেতে চাই- চাকুরী থেকে অবসরপ্রাপ্ত পিতার করুন চাহনিতে সংসারের হাল ধরার মিনতি।।
আমি ভুলে যেতে চাই- ছোট ভাইবোনদের অনেক আশা নিয়ে আমার কাছে নিয়ে আসা ছোট ছোট বায়না।।
আমি ভুলে যেতে চাই- ৩১তম ও ৩৩তম বিসিএসে অনেক ভালো ভাইভা দিয়েও ক্যাডার না পাওয়া।।শেষে নন-ক্যাডার পদের জন্য ১৫লক্ষ টাকার ঘুষের প্রস্তাব।।
আমি ভুলে যেতে চাই- দুদুকের সহকারি পরিচালক পদে ভাইভা দিয়েও চাকরি না পাওয়া।।
আমি ভুলে যেতে চাই- প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সহকারি পরিচালক পদে ভাইভা দিয়েও চাকরি না পাওয়া।।
আমি ভুলে যেতে চাই- শিল্প মন্ত্রনালয়ের অধীনে বিসিআইসির সহকারি ব্যবস্থাপক পদের ভাইভা দিয়েও চাকরি না পাওয়া।।
আমি ভুলে যেতে চাই- পূবালী ব্যাংকের অফিসার পদে ভাইভা দিয়েও চাকরি না পাওয়া।।
আমি ভুলে যেতে চাই- ডিফেন্স অডিটর, অর্থ মন্ত্রনালয়ের সঞ্চয় অফিসার, জনতা ব্যাংক এবং আরো কিছু কলেজের লেকচারার পদে লিখিত পরীক্ষায় টিকে , অনেকভালো ভাইভা দিয়েও চাকরি না পাওয়া।।
আমি ভুলে যেতে চাই- আমি মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী একজন ক্ষুদ্র মানুষ।।
জীবন যুদ্ধে আমি এখনো লড়াই করে যাচ্ছি, হাল ছাড়িনি।।
আচ্ছা, আমি কি এতই অযোগ্য???
এসব ভুলে আমি এখন স্বপ্ন দেখি- শিল্প মন্ত্রনালয়ের অধীনে সহকারি ব্যবস্থাপক(জেনারেল ক্যাডার) পদে একটা ভাইভা আছে।। আশাকরি চাকরিটা আমার হবে ইনশাল্লাহ।।
মানুষ বাঁচে আশায়, আশা নিয়ে বেঁচে থাকি।।
@ পুনশ্চঃ আচ্ছা, আমি কি এতোই অযোগ্য??
মাঝে মাঝে মনে হয়- জীবনে বড় ভুল করে ফেলিছি পড়ালেখা করে।।
আমার বন্ধুরা যারা কলেজের গণ্ডি পেরোতে পারেনি, আজ তারা অনেক সফল।। আমায় দেখে মুচকি মুচকি হাসে আর নানা জনে বলে বেড়ায়- আমিনুল হকে(আমার নাম) পড়ালেখা কইরা বাল ছিঁড়ছে।।
তখন আমার আত্মহত্যা করতে ইচ্ছে করে।।
হায়রে জীবন!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



