somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান আটক

১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। ১১ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর কারওয়ানবাজারের 'আমার দেশ' অফিস থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

দীর্ঘদিন ধরে গ্রেফতার হওয়ার আশংকায় তিনি 'আমার দেশ' অফিসেই অবস্থান করছিলেন। তবু শেষরক্ষা হলো না। অফিস থেকেই তাকে গ্রেফতার করা হলো।

স্কাইপে কথোপকথন কেলেঙ্কারি মামলা এবং ব্লগারদের সম্পর্কে প্রতিবেদন প্রকাশ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

গ্রেফতারের পর তাকে মিন্টো রোডে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসে নেওয়া হয়েছে। গোয়েন্দা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মহানগর (উত্তর) গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মোল্লা নজরুল ইসলামের নেতৃত্বে ডিবির বিশেষ একটি দল মাহমুদুর রহমানের অফিসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এরপর তাকে সাদা রঙের মাইক্রোবাসে তুলে মিন্টো রোডে নিয়ে যাওয়া হয়। এর আধা ঘণ্টা পর ডিবির ওই দলটিই পুনরায় ‘আমার দেশ’ অফিসে আসে। এ সময় মাহমুদুর রহমানের অফিসে তল্লাশি চালিয়ে তার ব্যবহৃত ল্যাপটপ, কয়েকটি পেনড্রাইভ, দু’টি হার্ডডিস্ক, একটি সিপিইউ জব্দ করে নিয়ে যায়।

শেষ খবর পর্যন্ত কাওরান বাজারস্থ বিএসইসি ভবনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ভবনেই ‘আমার দেশ’ কার্যালয়। ভবনটির নিরাপত্তাকর্মী সাইফুল জানান, ডিবির লোকজন সকাল সাড়ে ৮টা থেকেই বিএসইসি ভবনের সামনে জড়ো হয়। একসময় পুলিশ পরিচয় দিয়ে তারা ভেতরে ঢুকে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে নিয়ে যায়।



সূত্র -- প্রস্তুতি : জাতীয় (প্রতিমুহূর্ত.কম/ protimuhurto.com)
View this link
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৮
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য

লিখেছেন চারাগাছ, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০০




গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য


সময়টা যেন হুট করেই থমকে যায়, যখন ইথারে ভেসে আসে সেই অতিপ্রাকৃত সুরের মূর্ছনা। চোখ বন্ধ করলেই মনের ক্যানভাসে... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

×