somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিয়ে যখন সাফল্যের সূত্র

১১ ই আগস্ট, ২০১৫ রাত ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইদানিং তরুণ প্রজন্মের অনেকেরই বিয়ের ওপর আগ্রহ কম গেছে। অথচ গবেষণায় দেখা গেছে, বিয়ে মানুষের জীবনে নিয়ে আসে পরিবর্তন, নিয়ে আসে সাফল্য। কারণ বিয়ের পর মানুষের জীবনে সন্তুষ্টি অনেক খানি বেড়ে যায়। মানুষকে করে তোলে দায়িত্বশীল।

সব বিয়ে অবশ্য সফলতা নিয়ে আসে না। তাই শুধু বিয়ে করলেই যে সাফল্য আসবে, এমনটি ভাবা বোকামীই হবে। বিয়ের পর সফলতা পেতে হলে বেশ কিছু বিষয়কে গুরুত্ব দিতে হবে।

বিয়ে করলেও তা যে সব সময় সফল হবে- জীবন সুখী হবে, এমন কোনো কথা নেই। গবেষকরা জানাচ্ছেন, এ জন্য প্রথম প্রয়োজনীয় বিষয়টি হলো দুজনের ‘রসায়ন’ মিলে যাওয়া। তবে এটাই শেষ কথা নয়।

সামাজিক বিষয়গুলোও দুজন ব্যক্তির এক ছাদের নিচে বসবাসের জন্য প্রয়োজন। এ ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। এ বিষয়টিকে গবেষকরা বলছেন ‘সামাজিক রসায়ন’। অর্থাৎ আপনি যখন কারো সঙ্গে সম্পর্কে জড়িত হবেন, তখন অন্য মানুষরা আপনার বিষয়ে কী অনুভব করছেন, তাও জানতে হবে।

‘আমার অনুভূতি কেমন’ এ বিষয়টি নিয়েই গবেষণা করেন কানাডিয়ান মনোবিদ এরিখ বার্ন। তিনি ১৯৫০ ও ১৯৬০-এর দশকে বার্ন ‘ট্রানজেকশনাল অ্যানালাইসিস’ নামে একটি মডেল উন্নয়ন করেন। এ ক্ষেত্রে তিনটি বিষয়ের কথা তিনি উল্লেখ করেন। এগুলো বিয়ের সাফল্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাছে।
১. পিতামাতা- আপনাকে তারা কী শিক্ষা দিয়েছেন
২. সন্তান- আপনার অনুভূতি কেমন
৩. প্রাপ্তবয়স্ক- আপনি কী শিখলেন।

যখন দুজন মানুষ একসঙ্গে বসবাস শুরু করেন, তখন তাদের উভয়ের মানসিকতায় মিলের জন্য এ বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে কয়েকটি প্রশ্নের উত্তরে উভয়ের মিল কতখানি তা জানা যায়। প্রশ্নগুলো হলো-

১. পিতামাতা- আপনাদের কী বিশ্ব সম্পর্কে একই মূল্যবোধ রয়েছে?
২. সন্তান- আপনারা কি একত্রে মজা করেন? আপনারা কি স্বতঃস্ফূর্ত? আপনারা কি একত্রে ভ্রমণ করতে ভালোবাসেন?
৩. প্রাপ্তবয়স্ক- একজন কি অন্যজনকে উজ্জ্বলতর বলে মনে করেন? আপনারা কি একত্রে সমস্যা সমাধানে স্বাচ্ছন্দ্যবোধ করেন?

এ প্রশ্নগুলোর উত্তরে নিহিত রয়েছে বিবাহিত জীবনের সাফল্যের চাবিকাঠি। দম্পতিদের এ বিষয়গুলো যদি মিল থাকে তাহলে তা সম্পর্ককে সাফল্যমণ্ডিত করে, এমনটাই মত বিশেষজ্ঞদের।
বিয়ে যখন সাফল্যের সূত্র
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৫ রাত ১:৫৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পারলে একবার সোহাগী ঘুরে যেও।

লিখেছেন রাজা সরকার, ১৪ ই এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৪

পারলে একবার সোহাগী ঘুরে যেও।

আজ সারাদিন কোনো কাজ করিনি,,কারো কথা শুনিনি, যা যা কাজের কথা বলা হয়েছিল তার সব উত্তর হয়েছিল ‘পারবো না, পারবো না’। আজ সারাদিন সূর্যের দেখা... ...বাকিটুকু পড়ুন

বাংলা নব বর্ষের সেকাল একাল

লিখেছেন কালো যাদুকর, ১৪ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:১০

৯০ দশকের বাংলা নব বর্ষ বেশ ঘটা করে পালন হত । শহরে এই দিনটি পালনের সাথে আনন্দ উদযাপন, গান , পথ নাটক, বাংলা ব্যান্ডের বিশাল আয়োজন , পান্তা... ...বাকিটুকু পড়ুন

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন ফেইল করবেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৫৬



শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন ফেইল করবেন। তিনি এখনও ২০০১-০৬ সালে আটকে আছেন। সেই সময়ে যখন তিনি শিক্ষা মন্ত্রী হয়েছিলেন তখন শিক্ষায় নকল সমস্যা ছিল সব থেকে বড় সমস্যা।... ...বাকিটুকু পড়ুন

পহেলা বৈশাখের শুভেচ্ছা সবাইকে ❤️

লিখেছেন সামিয়া, ১৪ ই এপ্রিল, ২০২৬ দুপুর ২:৪০



নরম রোদের স্পর্শ পেয়ে
পুরনো দিনের ক্লান্তি ক্ষয়,
বুকের ভাঁজে জমে থাকা
অভিমানগুলো ভেসে যায়।

পহেলা বৈশাখ এল যখন,
রঙিন হাওয়ায় মেলা বসে,
বৈশাখী ঢাকের তালে তালে
মনটা নাচে হাসিমুখে।

শুভ নববর্ষ ডাকে ধীরে,
যাক পুরাতন স্মৃতি সব,
যাক... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গুদের সমস্যা কি ইসরায়েল নিয়ে?

লিখেছেন অর্ক, ১৪ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৮



ফিলিস্তিন দেশ না হলেও তাদের নিজস্ব প্রশাসনিক কাঠামো আছে। এক ধরনের ছায়া সরকারের মতো ব্যাপার আরকি। ইয়াসির আরাফাত প্রেসিডেন্ট ছিলেন। এখন মাহমুদ আব্বাস। সে সরকারের পররাষ্ট্রমন্ত্রী ভার্সন আঘাবেকিয়ান শাহিন সম্প্রতি... ...বাকিটুকু পড়ুন

×