অনেক বিতর্ক পেরিয়ে ফাইনালে উঠেছিল শাহরুখের কলকাতা নাইট রাইডার্স। বির্তক ছিল কলকাতার অধিকর্তা কিং খানের ঝগড়া-বিবাদ ও সিগারেট নিয়ে। এমনকি তাকে নিষিদ্ধ পর্যন্ত করা হয়েছে। কিন্তু সব বির্তক সরিয়ে প্রথমবাবের মতো শাহরুখ-সাকিবের কলকাতা শিরোপা ঘরে তুলেছে। ব্রাভোর বলটি মনোজ তিয়ারি বাউন্ডারি লাইনে পাঠানোর সঙ্গে সঙ্গে তাই আনন্দে দুই হাত ছড়িয়ে আনন্দে উদ্বেলিত হয়েছেন শাহরুখ খান।
এ যেন বির্তকের কঠিন-কঠোর জবাব। ফাইনালের মতোই ফাইনাল হয়েছে। ১৯০ রান তুলে হ্যাটট্রিক শিরোপার খুব কাছে দাঁড়িয়েছিল চেন্নাই সুপার কিংস। প্রথম ওভারে প্রথম উইকেটের পতনের পর তা আরো আলো ছড়াচ্ছিল চেন্নাইকে ঘিরেই। কিন্তু দ্বিতীয় উইকেট জুটি পাল্টে দিয়েছে দৃশ্যপট। চেন্নাইয়ের ১৯১ রানের টার্গেট ২ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলেছে কলকাতা। তাও ৫ উইকেট হাতে রেখেই।
কলকাতার বিলসা-জ্যাক ক্যালিস জুটিই জমিয়ে তুলেছেন ফাইনালটি। ১৩৬ রানের জুটিই বিজয়ের গতিপথ গড়ে দিয়েছিল। প্রথম ওভারেই অধিনায়ক গৌতম গম্ভীরের উইকেট উপরে ফেলেছেন হিলফেলহেনাস। পরের ব্যাটসম্যানদের খুব বেশি বেগ পেতে হয়নি। কারণ মানবিন্দর বিসলা ৮৯ ও ক্যালিস ৬৯ রানেই জয়ের অভিযাত্রা দেখেছে কলকাতা। তাদের বিদায়ের পর শুক্লা (২), ইউসুফ (১) স্নায়ুর চাপে পড়ে ফিরেছেন। সেখানেই একটু ভিন্ন শঙ্কাও সৃষ্টি হয়েছিল। কিন্তু ম্যাচের বাঁকে বাঁকে ঈশ্বরপ্রদত্ত অনুকম্পা বারবার পেয়েছে কলকাতা। সর্বশেষ সাকিবের ক্যাচ আউটও বাতিল হয়েছে নো বলের কল্যাণে। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৯ রান। ২ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করেছে কলকাতা। মনোজ তিওয়ারি ৩ বলে ৯ রান ও সাকিব ৭ বলে ১১ রানে করে অপরাজিত ছিলেন।
সঞ্চালক মানঞ্জেকার আইপিএলের পঞ্চম আসরের ফাইনাল শেষে সাকিব আল হাসানকেই দিয়েই শুরু হয়েছিল বিজয়ের যত কথা। সাকিব বলেছেন, �আমি গর্বিত এমন বড় বিজয়ে।� তার বিশেষ শট নিয়ে প্রশ্নের উত্তরে বলেছেন, �এমন শট আমি আগেও খেলেছি। আসলেই ভালো লাগছে; ফাইনালে এমন শট খেলতে পেরে।� সাকিবের মতো অনুভূতি ব্যক্ত করেছেন কোচ ওয়াসিম আকরাম।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভিন্ন চেহারায় ছিলেন চেন্নাইয়ের ব্যাটসম্যানরা। মাইক হাসি ও মুরালি বিজয়ের উদ্বোধনী জুটিতে নির্বিঘে� তুলে নিয়েছেন ৮৭ রান। ভাটিয়ার বলে সাকিবের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছে মুরালি বিজয় (৪২)। দুর্দান্ত এক ক্যাচে সাকিব মুগ্ধ করেছেন ক্রিকেটপ্রেমীদের। তিনি মুরালি বিজয়ের ক্যাচটি নিয়েই যেন একটি ব্রেক থ্রো এনে দিয়েছেন। একই পথে হাঁটার আগে আরেক উদ্বোধনী ব্যাটসম্যান হাসি করেছেন ৫৪ রান। দলীয় সর্বোচ্চ ৭৩ রান করেছেন সুরেশ রায়না। মহেন্দ্র সিং ধোনি ১৪ রানে অপরাজিত ছিলেন। কলকাতার হয়ে সাকিব আল হাসান, জ্যাক ক্যালিস ও রজত ভাটিয়া প্রত্যেকে একটি করে উইকেট শিকার করেছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


