somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজামী কাদের মোল্লার আনুষ্ঠানিক বিচার শুরু

২৯ শে মে, ২০১২ দুপুর ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে আদালত আগামী ১ জুলাই নিজামীর এবং ২০ জুন থেকে আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছে। এর মধ্যদিয়ে শীর্ষ এই দুই যুদ্ধাপরাধীর বিচার শুরু হল। তাদের বিরুদ্ধে হত্যা, লুট, ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠন করা হয়েছে।
বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল-১ নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেয়। হত্যা, লুট, ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধ, উস্কানি ও সহায়তা দেওয়া এবং পরিকল্পনা ও ষড়যন্ত্রের মতো ১৬টি ঘটনায় জামায়াতের আমিরের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ১৬ দফা অভিযোগের মধ্যে একাত্তরের ১৪ ডিসেম্বর পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী হত্যার বিষয়টিও রয়েছে। এর আগে নিজামীর বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানোর পর ট্রাইব্যুনাল জানতে চায়_ তিনি দোষী না নির্দোষ? জবাবে তিনি বলেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ জঘন্য মিথ্যাচার।
অন্যদিকে বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল-২ কাদের মোল্ল্লার বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের আদেশ দেয়। কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে হত্যা, গণহত্যা, ষড়যন্ত্র, অগি্নসংযোগ ও লুটপাটের ছয়টি ঘটনায়। কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানোর পর তিনি নির্দোষ কি না জানতে চাইলে কাদের মোল্লা নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, ওই সময় তিনি ঢাকা ছিলেন না।
নিজামীর বিরুদ্ধে প্রসিকিউশন যেসব ঘটনা তুলে ধরেছে তার মধ্যে একাত্তরের ডিসেম্বরে পাবনার বেড়া থানার বৃশালিকা গ্রাম ঘেরাও করে ৭০ জনকে গুলি করে হত্যা ও ৭২টি বাড়িতে আগুন দেওয়া, ডেমরা ও বাউশগাড়ী গ্রামে ৪৫০ জন নারী-পুরুষকে গুলি করে হত্যা, সাঁথিয়া উপজেলার করমচা গ্রামে মন্দিরের সামনে লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা ছাড়াও ধর্ষণ ও লুটপাটের ঘটনা রয়েছে।
অন্যদিকে কাদের মোল্লার বিরুদ্ধে প্রসিকিউশন যেসব ঘটনা তুলে ধরেছে তার মধ্যে রয়েছে_ পল্লবীর আলোকদি গ্রামে ৩৪৪ জনকে হত্যা, খন্দকার আবু তালেবকে হত্যা, বাংলা কলেজের ছাত্র পল্লবসহ সাত জনকে হত্যা, কেরানীগঞ্জের শহীদনগর গ্রামের ভাওয়াল খান বাড়ি ও খাটারচরসহ পাশের আরো দুটি গ্রামের অসংখ্য লোককে হত্যার ঘটনা। এসব ঘটনার স্থান হিসেবে মিরপুর ১২ নম্বর থেকে মিরপুর ১ নম্বরসহ শাহ আলীর মাজার পর্যন্ত এবং ঘটনার সময় হিসেবে একাত্তরের ২৫ মার্চ থেকে ওই বছরের ১৬ ডিসেম্বর পর্যন্ত ধরা হয়েছে।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়ের করা একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন মতিউর রহমান নিজামীকে গ্রেফতার করা হয়। একই বছরের ২ আগস্ট তাকে যুদ্ধাপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়। গত বছর ১১ ডিসেম্বর নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উপস্থাপন করা হয়। পরে গত ৯ জানুয়ারি অভিযোগ আমলে নিয়ে অভিযোগ গঠনের শুনানির দিন ঠিক করে ট্রাইব্যুনাল।
অন্যদিকে মুক্তিযুদ্ধকালে মোস্তফা নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে ২০০৭ সালের ১৭ ডিসেম্বর কাদের মোল্লাসহ কয়েকজন জামায়াত নেতার বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়। এছাড়া তার বিরুদ্ধে ২০০৮ সালে পল্ল্লবী থানায় আরো একটি মামলা হয়। এই মামলাতে ২০১০ সালের ১৩ জুলাই তাকে গ্রেফতার করা হয়। গত ৭ মার্চ ট্রাইব্যুনাল-১-এ কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। পরবর্তীতে মামলাটি ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করার পর গত ১৬ মে অভিযোগ গঠনের শুনানি শেষ আদেশের দিন ঠিক করা হয়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×