somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টাকা সরানোর অভিযোগ গণমাধ্যমের তৈরি : রফিকুল আমীন

৩১ শে মে, ২০১২ রাত ৮:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমীন আবারো জোর দিয়ে বলেছেন, কোনো ধরনের কর ফাঁকি কিংবা কোম্পানির ব্যাংক হিসাব থেকে ব্যক্তিগত হিসাবে ১০০ কোটি টাকা সরানোর অভিযোগ একশ্রেণীর গণমাধ্যমের তৈরি। তিনি বলেন, তারা কোনো ধরনের ট্যাক্সই ফাঁকি দেননি। গণমাধ্যমে এ ধরনের অভিযোগ প্রকাশের পর আমরা গুরুত্বের সঙ্গে কোম্পানির সব কাগজপত্র পুনঃনিরীক্ষা করেও ট্যাক্স ফাঁকির কোনো প্রমাণ পাইনি।
এদিকে দুদক চেয়ারম্যান গোলাম রহমান গতকাল বুধবার বিকালে নিজ কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, তদন্তের কারণে কোনো গ্রাহক যেন ক্ষতিগ্রস্ত না হন এবং লক্ষ রাখা হচ্ছে অহেতুক যাতে ডেসটিনির কোনো কর্মকর্তার সম্মানহানি না ঘটে।
গতকাল রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনে (দুদক) ডেসটিনি ট্রি প্ল্যানটেশন প্রকল্পের কাগজপত্র জমা দিয়ে বেলা ৩টায় বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান বলেন, ১১ বছরের একটি প্রতিষ্ঠানের কাগজপত্র ১১ দিনে দেওয়া সম্ভব নয়। তারপরও আমরা চেষ্টা করেছি এবং ৯০ শতাংশের বেশি কাগজপত্র দুদক কর্মকর্তাদের হাতে দিতে সক্ষম হয়েছি।
ডেসটিনি চেয়ারম্যান আরো বলেন, কোথায় কোথায় ট্যাক্স ফাঁকি দেওয়া হয়েছে তা জানাতে কোম্পানির পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়। প্রতিষ্ঠানের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ পর্যন্ত কোনো অভিযোগকারী আমাদের কাছে আসেননি। অদৃশ্য অভিযোগকারীরা কী শুধু কয়েকটি গণমাধ্যমের কাছেই যায়_ প্রশ্ন করেন তিনি। আগের দিন মঙ্গলবারও দুদক কার্যালয়ে উপস্থিত হয়ে কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের জবাব দিয়েছিলেন রফিকুল আমীন। কিছু প্রশ্নোত্তর ও দলিলাদি তাৎক্ষণিক না থাকায় গতকাল সেগুলো পেঁৗছে দেওয়া হয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ডেসটিনির বিরুদ্ধে অভিযোগ করেনি। গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতেই দুদক এ ব্যাপারে অনুসন্ধান, তদন্ত ও কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেছে। অপর এক প্রশ্নের জবাবে রফিকুল আমীন বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের একটি রিপোর্টে ট্যাক্স ফাঁকি সংক্রান্ত যে অভিযোগের কথা বলা হচ্ছে তাও সুনির্দিষ্ট নয়। কোন খাতে ট্যাক্স ফাঁকি দেওয়া হয়েছে তাও উল্লেখ নেই ওই রিপোর্টে।
ডেসটিনির দুর্নীতি নিয়ে তদন্ত কমিশন গঠনের খবর শোনা যাচ্ছে উল্লেখ করে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। এটিও গণমাধ্যমেরই তথ্য উল্লেখ করে তিনি বলেন, কমিশন গঠন করার আগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকা উচিত।
উল্লেখ্য, সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে ডেসটিনি ও এর সহযোগী প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে মোহাম্মদ রফিকুল আমীন, লে. জেনারেল (অব.) হারুন-অর-রশিদসহ ১২ পরিচালক নিজেদের ব্যাংক হিসাবে প্রায় ১০০ কোটি টাকা স্থানান্তর করেছেন বলে অভিযোগ করা হয়। দুদক এ ধরনের তৎপরতা মানিলন্ডারিং মনে করে তদন্তের একপর্যায়ে ডেসটিনি গ্রুপের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেছে।
দুদকের পূর্বনির্ধারিত নোটিশ অনুযায়ী গতকাল দ্বিতীয় দিনে ডেসটিনি গ্রুপের তিনজন পরিচালক সাজ্জাদ হোসেন, মেজবাহউদ্দিন ও ইরফান আহমেদ বেলা ১১টা ২০ মিনিটে দুদক কার্যালয়ে হাজির হন। জিজ্ঞাসাবাদ শেষে বিকাল সাড়ে ৩টার দিকে বেরিয়ে যান তারা। বিকালে ডেসটিনি গ্রুপের ভাইস প্রেসিডেন্ট গোফরানুল হক ও সাঈদ-উর-রহমানকে আগের দিনের কিছু অসমাপ্ত তথ্য জানার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত সেলের পরিচালক স্কোয়াড্রন লিডার মো. তাহিদুল ইসলামের বিশেষ তত্ত্বাবধানে উপপরিচালক মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মোহাম্মদ তৌফিক ডেসটিনির বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত মানিলন্ডারিং ও অর্থ পাচার বিষয়ের তদন্ত করছেন।
দুদক চেয়ারম্যানের ব্রিফিং
মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানিগুলোর (এমএলএম) বেশিরভাগই লুটেরা বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান গোলাম রহমান। গতকাল বুধবার বিকালে নিজ দফতরে সংক্ষিপ্ত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ডেসটিনি বিষয়ে তিনি বলেন, এখানে বিপুলসংখ্যক মানুষের স্বার্থ জড়িত। কাজেই দ্রুততম সময়ে এতবড় কোম্পানির তদন্ত কার্যক্রম তিন সদস্যের তদন্ত কমিটির পক্ষে সম্পন্ন করা সম্ভব নয়। দুদকের নিয়ম অনুযায়ী ১৫ দিনের মধ্যে তদন্তকাজ সম্পন্ন করতে হয়। প্রয়োজন মনে করলে তদন্তকারীরা আরো ১৫ দিন সময় চাইতে পারেন। তারপরও সুষ্ঠু তদন্ত ও দলিলাদি সংগ্রহের প্রয়োজনে দীর্ঘদিন তদন্ত করার নিয়মও রয়েছে। গোলাম রহমান বলেন, ডেসটিনির বিষয়ে স্বচ্ছতার সঙ্গে তদন্ত চালানো হচ্ছে, যাতে কোনো গ্রাহক ক্ষতিগ্রস্ত না হন সেদিকে যেমন লক্ষ রাখা হবে, ঠিক তেমনই ডেসটিনির কোনো কর্মকর্তা যেন অহেতুক হয়রানি বা সম্মানহানির শিকার না হন সেদিকেও সতর্ক থাকছেন তদন্তকারীরা।
দুদক চেয়ারম্যান বলেন, লক্ষ করা গেছে গত কয়েক বছরে দেশের মানুষের আর্থিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। খেয়ে-পরে অনেকে অর্থ জমাতে সক্ষম হচ্ছেন। তারা অধিক লাভের আশায় এমএলএম ব্যবসার মতো প্রতিষ্ঠানে বিনিয়োগ করছেন। কিন্তু এমএলএমের নামে কিছু চতুর লোক মানুষকে ধোঁকা দিয়ে তাদের জমানো অর্থ-সম্পদ কুক্ষিগত করার অপচেষ্টা চালাচ্ছেন। তিনি আরো বলেন, এমএলএমের নামে সারাদেশে লুটপাটের কর্মকা- চলছে। চলছে মানিলন্ডারিংয়ের মতো কর্মকা-ও। সাধারণ মানুষকে সর্বস্বান্ত করার যে কর্মকা- চলছে, তা জরুরি ভিত্তিতে প্রতিহত করা দরকার।
গোলাম রহমান বলেন, গণমাধ্যমের অভিযোগের ভিত্তিতে দুদক ডেসটিনির বিষয়ে অনুসন্ধান করছে। যারা অধিক অর্থের প্রলোভন দেখিয়ে মানুষকে ঠকাচ্ছে, তাদের শাস্তি হওয়া উচিত।
ডেসটিনির বিষয়ে তিনি বলেন, দুদকের তদন্ত কমিটি তথ্য-উপাত্ত সংগ্রহ করে একটি তদন্ত প্রতিবেদন পেশ করবে কমিশনে। ওই প্রতিবেদন যাচাই-বাছাইয়ের পর এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, মঙ্গলবার ও বুধবার ডেসটিনির কিছু লোককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আরো কিছু লোককে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে।
ডেসটিনির বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দিতে কতদিন সময় লাগতে পারে_ এমন এক প্রশ্নের জবাবে গোলাম রহমান বলেন, এটা নির্দিষ্ট করে বলা যাবে না। যদিও আইনে ১৫ কর্মদিবসে তদন্তের কথা রয়েছে; এ সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন না হলে আরো ১৫ দিন বাড়ানোর বিধান রয়েছে। তবে ডেসটিনির যে বিশাল কর্মযজ্ঞ, তাতে নির্দিষ্ট করে বলা যাবে না তদন্ত প্রতিবেদন পেশ করতে কতদিন সময় লাগবে। তিনি বলেন, ডেসটিনি গ্রুপের নাকি ৩ ডজনের বেশি প্রতিষ্ঠান রয়েছে। ইনভেস্টমেন্ট হাজার হাজার কোটি টাকা, কাজেই দুদকের ৩ জন কর্মকর্তাকে দিয়ে অল্প সময়ে তদন্ত প্রতিবেদন করা অসম্ভব। সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারীদের যতদিন দরকার কমিশন ততদিন সময় দেবে। দুদক চেয়ারম্যান জানান, বর্তমানে দুদকের তদন্ত কর্তারা পূর্ণাঙ্গ স্বাধীনতা ভোগ করছেন।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১২ রাত ৮:৫৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×