somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংসদে মহাজোট এমপিদের আশঙ্কা , বিদ্যুৎ চাহিদা মেটাতে না পারলে নির্বাচনে ভরাডুবি

০৪ ঠা জুন, ২০১২ বিকাল ৪:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিদ্যুৎ সংকট আগামী নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন খোদ মহাজোটের সংসদ সদস্যরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনেই গতকাল রোববার জাতীয় সংসদে সরকারি দলের এমপিরা বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হককে এই নিয়ে প্রশ্নবাণে জর্জরিত করেন। বিদ্যুতের কারণে যাতে মহাজোটের ভরাডুবি না হয় সে জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তারা আহ্বান জানান। আর এমপিদের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী শুধুই আশ্বাস আর বিদ্যুতের পথনকশা বাস্তবায়নে সরকারের উদ্যোগের কথা জানালেন।
গতকাল রোববার সংসদে প্রশ্নোত্তর পর্বে এমপিরা নিজ নিজ এলাকায় বিদ্যুতের নতুন সংযোগ দাবি করেন। এ ছাড়া বর্তমানে চলমান সংযোগে লোডশেডিংয়ের ভয়াবহতা নিয়ে কথা বলেন। কামাল আহমেদ মজুমদার বলেন, আমার নির্বাচনী এলাকা মিরপুরে মধ্যরাতে বিদ্যুৎ থাকে না। এ অবস্থা চললে আগামী নির্বাচনে জনগণ মহাজোটকে ভোট দেবে না। আমার ধারণা, বিদ্যুৎ বিভাগের লোকজন ইচ্ছাকৃতভাবে লোডশেডিং করছে। এটা তদন্ত করে দেখা উচিত। হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিদ্যুতের জন্যই গত বিএনপি-জামায়াত জোট সরকারের ভরাডুবি হয়েছিল। আগামীতে আমাদের যাতে এ অবস্থা না হয় সে জন্য আগে থেকেই ব্যবস্থা নিন। কারণ নির্বাচন ঘনিয়ে আসছে। আমাদেরকে জনগণের কাছে যেতে হবে। মহাজোটের ৫ বছরের সাড়ে ৩ বছর চলে গেছে। বাকি সময়ের মধ্যে আমাদের নির্বাচনী এলাকায় কী পরিমাণ বিদ্যুৎ দিতে পারবেন তা স্পষ্ট করতে হবে। ইমাজ উদ্দিন প্রামাণিক বলেন, নির্বাচনী এলাকার ১০০ জন লোক আমার সঙ্গে দেখা করলে ৮০ জনই বিদ্যুৎ দাবি করেন।
আমার এলাকার মানুষের বিদ্যুতের দাবি পূরণ করবেন কি না বলুন? আতিউর রহমান আতিক বলেন, গত নির্বাচনে প্রতিটি নির্বাচনী এলাকার সংসদ সদস্যরা বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। আর মাত্র দেড় বছর সময় বাকি আছে। এ সময়ের মধ্যে আমরা তাদের দাবি পূরণ করতে পারব কি না? ২০১২-১৩ অর্থবছরে আমরা কী পরিমাণ বিদ্যুৎ সংযোগ দিতে পারব সেটাও জানা দরকার।
এসব সম্পূরক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক বলেন, উৎপাদনের ভিত্তিতে সারাদেশে বিদ্যুতের সুষম বণ্টন করা হচ্ছে। বিদ্যুতের পথনকশা অনুসারে সরকার কাজ করছে। আমরা বিদ্যুতের যে ফোরকাস্ট করেছিলাম তার তুলনায় বর্তমানে চাহিদা অনেক বেশি। অত্যন্ত গরমে এসি এবং ফ্যানের লোড বেড়ে গেছে। এ ছাড়া গ্রাহকসংখ্যা বেড়েছে প্রায় ৪০ লাখ। এ জন্য বিদ্যুতের সংকট হচ্ছে। তবে এ সংকট স্থায়ী হবে না।
মোল্লা জালাল উদ্দিনের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জোগান ও চাহিদার মধ্যে সঙ্গতি না থাকায় এলপি সিলিন্ডার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি লক্ষ করা যাচ্ছে। দেশে বোতলজাত এলপি গ্যাসের চাহিদা প্রায় ৩ লাখ মেট্রিক টন এবং সমপ্রতি বাসাবাড়িতে প্রাকৃতিক গ্যাসের সংযোগ বন্ধ থাকায় এ গ্যাসের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। চাহিদার বিপরীতে সরকারি পর্যায়ে অভ্যন্তরীণ উৎস থেকে উৎপাদিত বার্ষিক প্রায় ২০ হাজার মেট্রিক টন এলপি গ্যাস বিপিসির নিয়ন্ত্রণে বাজারজাত করা হচ্ছে। এ ছাড়া বেসরকারি পর্যায়ে আমদানিনির্ভর ৫টি কোম্পানি প্রায় ১ দশক ধরে দেশে প্রতি বছর ৮০ হাজার মেট্রিক টন এলপি গ্যাস বোতলজাত ও বাজারজাত করে আসছে। অর্থাৎ সরকারি ও বেসরকারি পর্যায়ে মোট ১ লাখ মেট্রিক টন এলপি গ্যাস বাজারজাত করা হচ্ছে। চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে এলপি গ্যাস সরবরাহ বৃদ্ধি করার জন্য সরকারি পর্যায়ে বিপিসির নিজস্ব অর্থায়নে মংলায় বার্ষিক ১ লাখ মেট্রিক টন উৎপাদন ক্ষমতার আমদানিনির্ভর একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এবিএম আবুল কাশেমের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকারের আমলে এ পর্যন্ত বেসরকারি পর্যায়ে ২০টি প্রতিষ্ঠানকে আমদানিনির্ভর এলপি গ্যাস কারখানা স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। ননী গোপাল ম-লের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ১৮ লাখ গ্রাহককে নতুন সংযোগ দেওয়ার কাজ শুরু করেছে। এ প্রকল্পের আওতায় প্রায় ৪৫ হাজার কিলোমিটার বির্তন লাইন নির্মাণ করা হবে। চাহিদা অনুসারে আর্থিক বরাদ্দ পাওয়া গেলে ২০১৫ সালের মধ্যে এ প্রকল্পের বিতরণ লাইন নির্মাণকাজ সম্পন্ন হবে।
শাহিন মনোয়ারা হকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদ্যুতের সমস্যা সমাধানের লক্ষ্যে আমদানিনির্ভর কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনার পাশাপাশি দেশীয় উৎপাদিত কয়লা দ্বারা কয়লাখনি মুখে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ পরিকল্পনার আওতায় বড়পুকুরিয়া কয়লাখনি মুখে ২৫০ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিটটি স্থাপনের লক্ষ্যে বর্তমানে দরপত্র আহ্বান করা হয়েছে। আশা করা যায়, বিদ্যুৎকেন্দ্রটি ২০১৫ সাল নাগাদ চালু হবে। এ ছাড়া পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান-২০১০ এ দেশীয় কয়লা দ্বারা কয়লাখনি মুখে ২০৩০ সালের মধ্যে মোট ১১ হাজার মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রকল্পগুলো বাস্তবায়নের বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর এ পর্যন্ত সরকারি ও বেসাকরি খাতে মোট ৬ হাজার ২৪১ মেগাওয়াট ক্ষমতার ৫৪টি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে ২ হাজার ৩৮৬ মেগাওয়াট ক্ষমতার ২৯টি কেন্দ্র থেকে উৎপাদন শুরু হয়েছে। তাজুল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সময়ে তাপপ্রবাহ বৃদ্ধির কারণে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা সাড়ে ৬ হাজার থেকে ৭ হাজার মেগাওয়াট। বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হলে এ বছরের শেষ নাগাদ বিদ্যুতের ঘাটতি সহনীয় পর্যায়ে চলে আসবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×