somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভ্রাম্যমাণ ইফতার ফুডস্‌ শপ

২৩ শে জুলাই, ২০১২ বিকাল ৩:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইফতার আয়োজন মানেই ছোলা, মুড়ি, পেঁয়াজুসহ বাহারি খাবারের সমাহার। তার সাথে প্রতিদিন নতুন নতুন খাবার। রমজানে অভিজাত রেস্টুরেন্ট থেকে শুরু করে ফুটপাত সবখানেই ইফতারীর পসরা সাজিয়ে বসেন দোকানিরা। এবার ইফতার বাজারে যুক্ত হচ্ছে ভ্রাম্যমাণ ইফতার শপ। চট্টগ্রামে ফুড স্টোর নামের একটি প্রতিষ্ঠান প্রথমবারের মতো ভ্রাম্যমাণ ইফতার ফুডস্‌ শপ চালু করেছে । কম দামে উন্নতমানের সুস্বাদু ইফতার পেতে অনেকেই এখন ছুটছেন আধুনিকধরনের ভ্রাম্যমাণ ইফতার ফুডস্‌ শপের দিকে।

ভ্রাম্যমাণ ইফতার সামগ্রী বিক্রেতা মোহাম্মদ মহিউদ্দিনের সাথে আলাপে জানা যায়, অল্পবয়সে মধ্যপ্রাচ্যে গিয়ে দীর্ঘদিন দুবাই ও সৌদিআরবের বিভিন্ন হোটেলে শ্রমিক হিসেবে কাজ করেন তিনি। মধ্যপ্রাচ্যে বিভিন্ন বিপণিবিতান ও অফিসের সামনে বিশেষভাবে তৈরী গাড়িতে করে খাবার বিক্রি করতে দেখেছেন। কয়েকবছর আগে দেশে ফিরে এসে মামাতো ভাই সেন্টুকে সাথে নিয়ে ভ্রাম্যমাণ রেস্টুরেন্ট গড়ে তোলেন।

চলতি বছরের ১৪ এপ্রিল পহেলা বৈশাখে কাচঘেরা একটি পিকআপে করে পান্তা ইলিশ ও চটপটি বিক্রির মধ্য দিয়ে ভ্রাম্যমাণ রেস্তোরাঁ শুরু করেন। পরবর্তীতে আরো একটি গাড়ি সংযোজন করে ফুড স্টোর নাম দিয়ে নগরীর দুইটি স্থানে স্থায়ীভাবে খাবার বিক্রি শুরু করেন। এলাকা দুটি হলো সানমার ওশান সিটি এবং চট্টগ্রাম আদালত। এতে তাদের ব্যয় হয়েছে অন্তত ১৪ লক্ষ টাকা।

মহিউদ্দিন জানান, রমজানকে সামনে রেখে প্রতিদিন অন্তত ১৩ রকমের ইফতার সামগ্রী বিক্রি করছেন। এর মধ্যে রয়েছে ছোলা, পেঁয়াজু, বেগুনি, রোল, সামুসা, সিঙ্গারা, জিলাপি, সবজি বরা, সামি কাবাব, জালি কাবাব, শিক কাবাব ইত্যাদি। সবগুলো আইটেমই নিজেদের কারখানায় তৈরি। বিভিন্ন রকমের কাবাব ও চপ ইতোমধ্যেই জনপ্রিয় হতে শুরু করেছে। তিনি বলেন, যেসব এলাকায় গ্যাস, বিদ্যুৎ, পানির সংকট প্রবল সেইসব এলাকাকেই ব্যবসার স্থান হিসেবে বেছে নিই। আমরা চেষ্টা করছি আমাদের সেবা সবার কাছে পৌঁছে দিতে। ব্যাপকভাবে জনগণের সারা মিললে ভবিষ্যতে এই শপের আরো শাখা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

ফুড স্টোর যে শুধু খাবার বিক্রিই করে তা নয়, যেকোন অনুষ্ঠানের জন্য খাবারের অর্ডারও নিয়ে থাকে। নগরীর ফিরোজ শাহ কলোনিতে তাদের নিজস্ব কারখানায় তৈরি হয় সব ধরনের খাবার সামগ্রী।

নাসিরাবাদ সিঅ্যান্ডবি কলোনির প্রবীণ বাসিন্দা গোলাম রসুল গতকাল এসেছিলেন ফুডস্টোরের ইফতার সামগ্রী কিনতে।

তিনি জানান, এ বছর রোজা শুরুর প্রথমদিন থেকেই ফুডস্টোরের খাবার কিনছি। গুণগতমান ভাল বলেই মনে হচ্ছে। তাছাড়া খাবারের দামও হাতের নাগালের মধ্যে। ফুডস স্টোর সত্ত্বাধিকারী মহিউদ্দিনের গ্রামের বাড়ি সন্দ্বীপের সারিকাইত গ্রামে হলেও তার বেড়ে ওঠা থেকে শুরু করে সবকিছু নগরীর ফয়’স লেক এলাকায়। বর্তমানে স্ত্রী আলেয়া বেগম, একমাত্র পুত্র তানিমকে নিয়ে ফয়’স এলাকাতেই বসবাস করে আসছেন।


৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×