somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পটাইন্যা ছেমরা

২০ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ অনেক দিন যাবৎ কথা বলছি ফোনে, এখনো সরসরি দেখা করার সৌভাগ্য আমার হয় নাই, দেশের বাহিরে অবস্থান করছি তাই।
অনেক সময় অনেক কথা বলি, অনেক কিছু শেয়ার করি, একজন আরেকজনকে চেনার, বুঝার , জানতে চেষ্টা করি।

ওর নাম " নন্দিতা "।আমার এক ভালো বন্ধুর বান্ধবী।
আমি গত ডিসেম্বরে ২৮/১২/২০০৭ দেশে গিয়েছিলাম একটা কাজে, ব্যস্ততার কারনে মাত্র একমাসের ছুটি ছিলো।আমার সাথে বিদেশী অতিথি থাকায় আমাকে কিছু দিন হোটেলে অবস্থান করতে হয়।সম্ভবত জানুয়ারী মসের প্রথম সপ্তাহে ০৭/০১/২০০৮ রোজ সোমবার হোটেলে অবস্থানরত এক রাতে আমি আর আমার সেই ভালো বন্ধুটি বসে বসে কথা বলছিলাম।অনেক রাত তখন একপর্যায়ে কি করা যায় ভাবতেছিলাম, ঘুম আসছেনা।রাত প্রায় তিনটা, ভোর পাচঁ টায় আবার এয়ারপোর্ট যেতে হবে, আমার বিদেশী অতিথি চলে যাবে তাই।এখন যদি ঘুমাই সকালে উঠতে কষ্ট হবে তাই জেগে আছি।
অনেকের সাথে মোবাইলে কুশল বিনিময় করছিলাম, কারন সব আত্নীয়ের সাথে এখনো সাক্ষাৎ হয় নাই।অনেকে ফোন রিসিভ করে অনেকে করে না,ঘুমাচ্ছে বেশীর ভাগই।

- বন্ধু হটাৎ করে বললো, একটা নাম্বার দেই কথা বল।
- নাম্বার দেই মানে, কে , কার নাম্বার ?
- কথা বলে দেখ, ভালো একজন।
- ভালো একজন মানে কি ? কে ছেলে না মেয়ে ?
- মেয়ে।
- নাম কি, কি কথা বলবো ?
- নন্দিতা।বল ভালো কিছু।
- এতো রাতে একটা মেয়েকে ফোন দেয়া ঠিক হবে কি ?
- দে না । সমস্যা নাই।
- না থাক এখন না , কাল সকালে দিবো।
- আরে দে--------
- কি বলবো ?
- বল তোর যা ইচ্ছা, তবে খারাপ কিছু বলিস না।ও মাইন্ড করতে পারে, ও এই গুলি পছন্দ করে না।
- এখন কথা বলারই দরকার নাই, অনেক রাত হয়েছে, কাল বলি।
- আরে দে না দেখ কি বলে।
- রেগে যেতে পারে, অনেক রাতে ফোন দেয়া ঠিক হবে না।
- না দে--------- কিন্তু আমার নাম বলিস না।
- কেন তোর নাম না বললে আমারে চিনবে কেমন করে ?
- তোর নাম বলবি, পরিচিত হয়ে নে।
- আর কিছু না ভেবেই বললাম , দে নাম্বারটা দে।
- ০১৯১৭৯৪৪xxx
- ফোন করলাম রিসিভ হলো না।আবার করলাম,এবারও না, আবার--------

ঐ পাশ থেকে
- হ্যালো
- আস সালামু আলাইকুম, কেমন আছেন ?
-অলাইকুম আস সালাম, ভালো, কিন্তু কে বলছেন দয়া করে?
- সেলিম-------------- আমি সেলিম।
- দুঃখিত, চিনতে পারলাম না কে বলছেন।
- আসলে আমি অত্যন্ত দুঃখিত যে, এতো রাতে আপনাকে অকারনেই বিরক্ত করলাম।
- জুতো মেরে গরু দান, কেনো ফোন করেছেন ?
- না মানে, আপনার সাথে কথা বলার জন্য।
- আমি তো আপনাকে চিনি না, আমি আপনার সাথে কথা বলতে ইচ্ছুক নই।


আমিও নাছোর বান্দা, এরপরেও অনেক প্রশ্ন করালাম নাম কি, কি করছেন,কতজন ভাই বোন, সামাজিক ও পারিবারিক ইতিহাস নিয়ে নানা প্রশ্ন।

চলবে----------------

৯টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×