somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পয়েন্ট নাম্বার গুলো নিচের স্ট্যাটাসের নাম্বারের সাথে মিলিয়ে নিতে হবে...........!!

২০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পয়েন্ট নাম্বার ১ --- "পুলিশের ভাবমূর্তি!!" grin emoticon ... শতাব্দীর শ্রেষ্ঠ কৌতুক!! grin emoticon :D

পয়েন্ট নাম্বার ৩ --- ৮০/৯০ শতাংশ জনগনকে ভোট না দিতে দিয়ে বৈধ-দেশপ্রেমিক-জনগনের সরকার এখন ক্ষমতায়!! wink emoticon :|

পয়েন্ট নাম্বার ৪ --- বৈধ পিএম কে কটুক্তি করে কিছু লিখলে ইন্টারনেট আইপি নিজে এসে ধরা দেয় সাইবার ক্রাইম ইউনিটের কাছে!! হারিকেন দিয়ে আইপি খুজতে হয়না!! tongue emoticon

পয়েন্ট নাম্বার ৫ --- RAB (Rapid Awami Battalion) কে একজন ভালো নাক-কান-গলা বিশেষজ্ঞ'র নিকট পাঠানো জরুরি!! (শুধুই কান'র জন্য) wink emoticon

পয়েন্ট নাম্বার ৬ --- জনগনের বন্ধু কেন অবৈধদের পালিত দানব?? দানব ভয়ংকর!! unsure emoticon

পয়েন্ট নাম্বার ৮ --- আনিচ্যা ইন ফিউচার; দি টাইম ট্রাভেলার উইথ এ টাইম-মেশিন!! grin emoticon

পয়েন্ট নাম্বার ৯ --- ইসি; ছাল নাই কুত্তার বাঘা নাম!!!! gasp emoticon

পয়েন্ট নাম্বার ১০ --- যাহা চান তাহা পাননা; যাহা পান তাহা চাননা!! frown emoticon

পয়েন্ট নাম্বার ১১ --- হু ইজ "আমার বাবা??"... হোয়াই "আমার বাবা???"... হোয়াই নট "মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির পিতা বঙ্গবন্ধু???"... হি ইজ নট ফিট, নট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাজ ক্যান্ডিডেট!! tongue emoticon

>>>>

অনেক কিছু লেখার আছে, কি লিখলে ঝামেলা হ্য়, কি লিখলে হয়না, ঠিক বুঝিনা।

১।
পুলিশের মুখপাত্র বলেন, কেউ কেউ পুলিশের ভাবমূর্তি নষ্ট করতে পহেলা বৈশাখ এর মিথ্যা গল্প সাজাচ্ছে।
মন্তব্যঃ পুলিশের ভাবমূর্তি কবে ছিল? আর যা ছিল না তা নষ্ট হয় কিভাবে? পুরাটা ঠিক বলি নাই, পুলিশের চমৎকার ভাবমূর্তি ছিল যা ১৯৮২ এর পর এরশাদের আমলে নষ্ট হওয়া শুরু হয়। একটা বিশেষ শব্দ দিয়ে পুলিশ কে বোঝান হতো। যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আছেন, তাদের মনে করানোর দরকার নাই।

২।
খালেদা জিয়া বললেন, জনগনের অভূতপূর্ব সাড়া পাচ্ছেন।
মন্তব্যঃ পাবার কথা, ৯০ দিন ঘরে প্রায় একা একা বসে কারো সাড়া শব্দ পাচ্ছিলেন না, বের হয়ে এখন পাচ্ছেন। তবে বাসে আগুন দেয়া আর বাস মার্কা নেয়া, সুন্দর হয়েছে। সহজে মনে থাকবে, জলন্ত বাস মার্কায় ভোট দিন।

৩।
প্রধানমন্ত্রী বললেন, ১৯৭৯ এ জিয়াউর রহমান দেশদ্রোহীদের রাজনীতির সুযোগ করে দেন।
মন্তব্যঃ ১৯৭৫ এর ১০ এপ্রিল বঙ্গবন্ধু আওয়ামীলীগ বিলুপ্ত করে একদলীয় বাকশাল চালু করেন, জিয়াউর রহমান ১৯৭৯ তে বহুদলীয় রাজনীতি চালু করেন। আওয়ামী লীগ, জামাত, জাসদ, বাসদ, কম্যুনিস্ট পার্টি সবার পুনর্জন্ম ১৯৭৯ এ। দেশদ্রোহী দল কোনটা আর কোনটা না, একটু পরিস্কার করলে ভালো হতো। আজকাল রাজনীতির যা অবস্থা, 'বাংলাদেশ ক্রিকেট দল' ছাড়া আর সবাইকে নিয়েই সন্দেহ হয়।

৪।
ফারজানা রূপার পরিবারকে আনসারউল্লাহ বাংলা না কি যেন হুমকি দিয়েছে।
মন্তব্যঃ আমাদের সাইবার ইউনিট এত কর্মক্ষম যে বিশেষ কোন ব্যক্তির উপর লিখা কমেন্ট কোন আইপি থেকে পোস্ট করা তা বের করে ফেলে, আর আপনার এই আনসারউল্লাহ বাহিনীর আই পি বের করতে পারেনা? অভিজিৎ মারা যাবার পরেও না, এখনো না? এখন তো আপা সন্দেহ বাড়ছে এই আনসারউল্লাহ বাহিনী আসলে কে, যার ওপর পুলিশ এত নরম। ১৯৯০ এর পরের ইতিহাস বলে পুলিশ ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন এর সহায়ক আর ত্রানকর্তা।

৫। র‍্যাব বললেন, সেনা মোতায়েনের বিপক্ষে বেশি মত এসেছে।
মন্তব্যঃ মাঝে মাঝে দুই কান খোলা রাখতে হয়, এক কান খোলা রেখে টেলিফোনে আদেশ শুনলে এমন মত আসবে। র‍্যাব এর ভাবমূর্তি সংকট কুমিল্লা আর নারায়ণগঞ্জ থেকে পরিস্কার, সেটাকে জটিল করতে "যারাই সহিংসতা করবেন তারাই ধরা খাবেন। জ্বালাও পোড়াও ও পেট্রলবোমা বন্ধ হলে নির্বাচন সুষ্ঠু হবে" এই মন্তব্য না করলেই বোঝা যেতো কোন কান খোলা, ফোনের নাকি জনগনের কথার।

৬।
আই জি পি বললেন, মানুষ পুলিশকে ভয় পায় বলে পুলিশের কাছে আসেনা।
মন্তব্যঃ মানুষ কোন কিছু ভয় পেলে (সাপ) কাছে যায় না, কোন কিছু ঘৃণা করলে (বাজে মানুষ) কাছে যায় না, কোন কিছু নোংরা লাগলে (বিষ্ঠা) কাছে যায়না। আরও অনেক কারনে যায়না, এখানে কোন কারন প্রযোজ্য সেটা ভাবা উচিৎ।

৭।
তাবিথ আওয়াল বললেন, লেভেল প্লেয়িং ফিল্ড হচ্ছেনা ।
মন্তব্যঃ এই দেশে পহেলা বৈশাখ এর কুরুচিপূর্ণ আচরন এর প্রমান নাই। কারন যারা কথিত ভুক্তভুগী তারা থানায় নালিশ করে নাই। অর্থাৎ কোন নালিশ নাই, কোন প্রমান নাই, কোন ভুক্তভুগী নাই। এখন এদেরকে প্রমান করতে হবে তারা অত্যাচারিত হয়েছিল। তাবিথ সাহেব, লেভেল প্লেয়িং ফিল্ড নাই, আপনাকে প্রমান করতে হবে, পুরা ঢাকা উত্তর থানায় নিয়ে যান, জমিকে দিয়ে থানায় বলাতে হবে আমি এক লেভেল এ নাই। না পারলে কথা বাড়ায় লাভ নাই, কারন প্রমান নাই।

৮।
আনিস সাহেব বললেন, কাকে নালিশ করতে হবে উনি সাহায্য করবেন এবং বলেও দেবেন।
মন্তব্যঃ আনিস ভাই, ভোট তো ২৮ তারিখ, এরপর জিততে হবে, তারপর মেয়র হবেন, এত নিশ্চিন্তে এখনই মেয়র এর মত কথা বলছেন কেন? ভোট এর রেজাল্ট কি তৈরি হয়ে গেছে?

৯।
ইসি বললেন, সেনা মোতায়নের প্রয়োজন নাই।
মন্তব্যঃ কেন ঝামেলা করেন? সেনা বাহিনী নিয়ে কথার কোন দরকার আছে? আপনাদের কাছে কি জাতিসংঘের মত পয়সা আছে? সেনা বাহিনী এই সব কাজ ডলার এর হিসাবে করে।

১০।
আফরোজা আব্বাস বললেন, সেনা মোতায়ন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না।
মন্তব্যঃ কি যে বলেন না আপা, এত দিনেও কিছু শিখলেন না। যদি আসলেই সেনা মোতায়ন চাইতেন, আপনার/আপনাদের জোর গলায় বলা উচিৎ ছিল "কোন অবস্থাতেই সেনা মোতায়ন মেনে নেয়া হবে না।" আপনি/আপনারা যা বলবেন, সরকার তার উল্টাটাই করবে। সরকার নিজেই সেনা মোতায়ন করতো।

১১।
সাইদ খোকন বললেন, আমার বাবা..........।
মন্তব্যঃ উনি কি কাজের কিছু এখনো বলেছেন? 'আমার বাবা" ছাড়া আর কিছু শুনি নাই।

গুম হবার ভয়ে আর কিছু লিখলাম না

Quazi M. Murshed
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×