somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সত্যি “সেলুকাস” বাংলাদেশ বড়ই বিচিত্র দেশ।

২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধুরা প্রশ্ন করতে পারেন কেন আমি সেলুকাস দিয়ে শুরু করলাম এর অর্থ কি?
এমনি অভিধানে সেলুকাসের কোন অর্থ নেই। এই শব্দটা অদ্ভুত, বিচিত্র প্রভৃতি অর্থ প্রকাশে ব্যবহৃত হয়। সেলুকাস (Seleucus) ছিলেন একজন গ্রীক বীর যোদ্ধা, আলেকজান্ডারের সেনাপতি, এবং আলেকজান্ডারের মৃত্যুর পর সফল শাসক। আনুমানিক খ্রিষ্টপূর্ব ৩২৭ সালে আলেকজান্ডারের ভারত দখলের অভিযানে প্রধান সেনাপতি হিসেবে তার অবস্থান ইতিহাসে পাওয়া যায়। সিন্ধু উপত্যকা দিয়েই তারা ভারতে প্রবেশের চেষ্টা করে। ইউরোপ থেকে আসা এই দল ইরান-আফগানিস্তান এলাকা পার হয়ে ভারতে এলে এখানকার মানুষের গঠন, চালচলন, কৃষ্টি, সভ্যতা... ইত্যাদির ভিন্নতা ও বিচিত্রতা দেখে অবাক ও বিস্মিত হবে, এটিই স্বাভাবিক। এই বৈচিত্র্য দেখে গ্রীক ভাষায় আলেকজান্ডার সেলুকাসকে কি বলেছিলেন তা জানা না গেলেও (সম্ভবত) দিজেন্দ্রলাল রায় তার একটি লেখায় আলেকজান্ডারের এই মুহূর্তটির অনুভুতি সম্পর্কে লিখেছেন “সত্যিই সেলুকাস, কি বিচিত্র এই দেশ!” সেই থেকে বাংলা ভাষায় এই বাক্যটির প্রচলন... তবে আলেকজান্ডারের অনুভুতিটুকু (হয়তোবা) প্রশংসার বহিঃপ্রকাশ হলেও কালের বিবর্তনে আমরা এটিকে অবাস্তব, অসম্ভব, অসহনীয় বা আজগুবি অবস্থার উদ্ভবেই বেশী ব্যবহার করে থাকি। এখন মনে হয় সেলুকাস শব্দতি সম্পর্কে আর কোন সন্দেহ থাকার কথা নয়।
বাংলাদেশে এখন সব করা সম্ভব শুধু থাকতে হবে একটু পরিচিতি বা লেজুর বৃত্তি। তাহলে সাত খুন মাফ।
এখন দেশে কে সত্যি কথা বলেন তা আমি বলতে পারবোনা। যেমন ধরুন পত্রিকা বা টেলিভিশনের খবর দেখলে মনে হবে আমরা সকলে যা চোখে দেখছি বা শুনছি তারা কি সব প্রকাশ করছে? কেও বা বলবে হ্যাঁ আবার কেও বা বলবে না! কার কথা বিশ্বাস করবো??

For Example:

# চোখে দেখলাম এবং পত্রিকাতে পড়লাম যে, রাজধানীর কারওয়ান বাজারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পথসভা ও গাড়িবহরে হামলা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সরকারি দলের কর্মী-সমর্থকেরা এ হামলা চালান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। খালেদা জিয়া তখন মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, জয় বাংলা স্লোগান দিয়ে সরকার-সমর্থকেরা খালেদা জিয়ার গাড়ি, পেছনে থাকা চেয়ারপারসনের অতিরিক্ত গাড়ি (স্পেয়ার কার) ও ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের (সিএসএফ) তিনটি গাড়ি এলোপাতাড়ি ভাঙচুর করেন। এ ছাড়া সেখানে রাখা বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

# পত্রিকাতে আরও পড়লাম যে, কারওয়ান বাজারের ঘটনাটিকে খালেদা জিয়ার ‘নাটক’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রাতে গণভবনে দলের পার্লামেন্টারি বোর্ডের এক সভায় তিনি বলেছেন, উনি সব কিছুতে নাটক করছেন। ৯১ দিন অফিসে বসে বোমা ককটেল মেরে, বাস পুড়িয়ে মানুষের জীবনে অশান্তির সৃষ্টি করেছেন। মানুষের জীবনকে স্থবির করে দিয়েছিলেন। যখন শান্তি এসেছে, মানুষকে আবার যন্ত্রণা দিতে তিনি মাঠে নেমেছেন।
শেখ হাসিনা বলেন, মানুষ যখন স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিয়েছে, তখনই তিনি নাটক সৃষ্টি করছেন।
তার সিকিউরিটি ফোর্স বিনা উসকানিতে গুলি চালায়। আপনার নিরাপত্তা কর্মীদের ঠেকান। মানুষের জান-মাল নিয়ে আর যেন খেলা না হয়। ৯১ দিন অনেক যন্ত্রণা দিয়েছেন, আর অশান্তি সৃষ্টি করবেন না। শেখ হাসিনা আরও বলেন, তার কাছে নিশ্চয়ই সার্ভে আছে, তার জেতা সম্ভব নয়। সেই জন্য ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছেন, পরিবেশ নষ্ট করছেন। শেখ হাসিনা বলেন, রাস্তায় নেমেই আবার জনগণের জীবনে অশান্তি সৃষ্টি করেছেন। এটা স্থানীয় সরকার নির্বাচন। নাটক সৃষ্টি না করে দেশের মানুষকে শান্তি দিন।
উপরের দুটি সংবাদই পত্রিকার তাহলে বন্ধুরা বলেন আমাদের দেশ বিচিত্র দেশ কিনা?? কোন সংবাদটি সত্যি?? বাংলাদেশের সাধারণ জনগণ কার কাছ থেকে জানতে পারবে সত্যি ঘটনা?? আমি জানিনা?

তাহলে কি আমি বলতে পারিনা------- সত্যি “সেলুকাস” বাংলাদেশ বড়ই বিচিত্র দেশ।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×