somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোলিং এজেন্টরা আতঙ্কে থাকবেন

২৫ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপর হামলার ঘটনা ন্যক্কারজনক ও বর্বরতম। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আওয়ামী সরকারের নির্বাচনী ভীতির কারণেই এ ধরনের ঘটনা ঘটছে। এতে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের দিন বিএনপি সমর্থিত প্রার্থীদের পোলিং এজেন্টরা আতঙ্কে থাকবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল গতকাল বাংলাদেশ প্রতিদিনকে এসব কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, খালেদা জিয়ার ওপর একের পর এক হামলার ঘটনা ঘটে চলেছে। কারা এসব হামলা করছে তাও চিহ্নিত। দুই কারণে এ ধরনের হামলা হতে পারে। এক. নির্বাচনী প্রচারাভিযান থেকে খালেদা জিয়াকে বিরত রাখা। দুই. পুরো বিএনপি দলকেই নির্বাচন থেকে দূরে রাখা। এসবের বাইরে আর কোনো কারণ থাকতে পারে বলে আমি অন্তত মনে করি না। এতেই প্রমাণ হয় সরকার নির্বাচনে জয়ের বিষয়ে নিশ্চিত নয়।
তাই যে কোনো উপায়ে বিজয় নিশ্চিত করার জন্য এ ধরনের বর্বরোচিত হামলার ঘটনা ঘটাচ্ছে। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড শুধু ব্যক্তিগতভাবে খালেদা জিয়ার জন্য নয়, বাংলাদেশের গণতন্ত্রের জন্যই অশনিসংকেত। আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগ বলে থাকে যে, পেট্রলবোমার জন্য খালেদা জিয়া দায়ী, কিন্তু তারা আজ পর্যন্ত কখনো বিএনপি চেয়ারপারসনের কোনো বক্তব্য, বিবৃতি, ই-মেইল, টেলিফোন আলাপ বা অন্য কোথাও কোনোভাবে প্রমাণ করতে পারেনি তিনি কখনো কাউকে পেট্রলবোমা মারতে বলেছেন বা উৎসাহিত করেছেন। এ ধরনের অনির্দিষ্ট অভিযোগ করে জনগণ ক্ষুব্ধ বলে ভাব দেখানো কারও কাছে গ্রহণযোগ্য নয়। কারণ কারা হামলা করেছে এবং তারা যে আওয়ামী লীগের লোকজন তাও ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে।
হামলাকারীদের নাম-পরিচয় গণমাধ্যমে প্রকাশও হয়েছে। কোনোভাবেই খালেদা জিয়া জনরোষের শিকার হচ্ছেন না। অবশ্য সে প্রশ্নই আসে না। বরং তিনি আওয়ামী লীগের নির্বাচনী ভীতির শিকার হচ্ছেন। কারণ সরকার মনে করছে, খালেদা জিয়া যদি এভাবে নির্বাচনী প্রচারণায় থাকেন তাহলে আওয়ামী লীগের প্রার্থীদের পরাজয় নিশ্চিত হয়ে যাবে। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা ব্যক্তিরাও যে কতটা অকর্মণ্য হয়ে গেছে তা এ ঘটনা থেকে আরেকবার প্রমাণ হয়। ভোট প্রদানের ক্ষেত্রে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের জোর তৎপরতার আহ্বান জানিয়ে আসিফ নজরুল বলেন, নির্বাচনের দিন ভোটারের চেয়েও অনেক বেশি আতঙ্কিত করবে বিএনপির প্রার্থীদের পোলিং এজেন্টদের।
মনে রাখতে হবে, সুষ্ঠু নির্বাচনের অন্যতম পূর্বশর্ত পোলিং এজেন্ট। এখন এ ধরনের হামলা যদি দলের শীর্ষ নেত্রীর ওপর হয় তখন দলীয় কর্মীরা ভীত হয়ে বিএনপি সমর্থিত প্রার্থীদের পোলিং এজেন্টই হতে চাইবেন না। আর হলেও ভোট গ্রহণের দিন এজেন্টরা থাকবেন আতঙ্কিত, পারবেন না সুষ্ঠুভাবে কাজ করতে। এটা ভোটারদের আতঙ্কের চেয়ে বেশি ক্ষতিকর। এতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথে সৃষ্টি হবে বড় অন্তরায়।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×